ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

স্টোকে আক্রান্ত হয়ে লেবানন প্রবাসী আব্দুর রাজ্জারের মৃত্যু

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ০৮:৫৪ পিএম

স্টোকে আক্রান্ত হয়ে লেবানন প্রবাসী আব্দুর রাজ্জারের মৃত্যু
লেবাননের  সাঈদা  এলাকায় হঠাৎ স্টোকে আক্রান্ত হয়ে আবদুর রাজ্জাক( ৫২) নামে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তিনি একটি কোম্পানির মাধ্যমে ক্লিনারের কাজ করতেন।  শুক্রবার (১৩ নভেম্বর )  নিজ রুমে সোফায় বসা অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল  ৫ টার দিকে আবদুর রাজ্জাক সোফায় বসা অবস্থায়, হঠাৎ হার্ট স্টক করে। তার অবস্থা দেখে রুমের অন্যান্য সদস্যরা মালিককে ফোন করে ঘটনা খুলে বলেন।  ঘটনা শুনে মালিক তাৎক্ষনিক অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দিলে তাকে  এটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুর রাজ্জাককে মৃত্যু ঘোষণা করে। চিকিৎসক জানান, হৃদক্রিয়া বন্ধ হয়ে অনেক আগেই আবদুর রাজ্জাক মারা গিয়েছেন। উন্নত জীবনের আশায়  বুকভরা স্বপ্ন নিয়ে আনুমানিক ছয় বছর আগে লেবাননে আসেন।  সেখানে একটি কোম্পানির মাধ্যমে ক্লিনারের কাজ করতেন আব্দুর রাজ্জাক। কিন্তু তাকে এখন ফিরতে হবে স্বপ্নগুলোকে কফিনে মুড়িয়ে। আবদুর রাজ্জাক  এর পিতার নাম  মরহুম আতিক উল্লা।তার গ্রামের বাড়ি নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতা হাজরা । আবদুর রাজ্জাক পরিবারে বড় ছেলে ছিলেন। আবদুর রাজ্জাকের ভগ্নিপতি মো. গরিব উল্লাহ শিপু জানান, তিনি বিবাহিত ও তিন  সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে তার অকাল মৃত্যুতে লেবাননে সহপাঠী ও স্বজনদের মধ্যে  শোকের ছায়া নেমে আসে। লেবানন প্রবাসীরা লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতি   আকুল আবেদন জানিয়েছেন , সরকারী খরচে আবদুর রাজ্জাক  এর  মৃতদেহটি যেন তার শিশু সন্তানদের কাছে দেশে প্রেরণ করা হয়।