ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

গুচ্ছ কবিতা ।। আতাউর রহমান মিলাদ

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ এএম

গুচ্ছ কবিতা ।। আতাউর রহমান মিলাদ
                       

প্রিয় বিষন্নতা

আমাদের হারানোর গল্পই বেশী, আমরা সব হারানোর প্রতিবেশী। আমাদের অহংকার অল্প স্বল্পই, আমরা না পাওয়ার দুঃখ গল্পই। আমাদের মনে নানা ক্ষতচিহ্ন, আমরা যৌথ পরিবার স্বপ্ন ভিন্ন। আমাদের মগ্ন পারাপার অযথাই, আমরা ফুটো নৌকার যাত্রী তাই। আমাদের বিশ্বাস বিক্রীত হাটে , আমরা হাঁটি পাপ পূণ্যের মাঠে। আমাদের নাভির নিচেই ফাঁকি, আমরা জলের রঙে রাত্রি আঁকি। আমাদের বুদ্ধিরা সচল বেশী, আমরা জ্ঞানপাপীদের প্রতিবেশী।

শিল্প ভ্রমণ

রং ছড়ালেই হয়না রংগীন, হাতের পাতা মধ্যরাতের ঘুমের খাতা গল্প গানে চাঁদের আসর, হলুদ কাঁচা ঘোমটা বাসর। রং ছড়ালেই হয়না রঙ্গীন বৃষ্টি হাওয়া নকশা আঁকা স্বপ্ন চাওয়া জলের উপর আকাশ খোলা পথ হারানো আত্মভোলা রং ছড়ালেই হয়না রঙ্গীন শিখতে যে হয় মেঘের ভাষা নানানরকম প্রকাশরীতি ঢেউয়ে ঢেউয়ে শোভাযাত্রা জল ও বৃষ্টির শিল্পমাত্রা রঙের আঁচড় যথারীতি।

তোমার ছায়া

তোমার ছায়ায় ঢেকে আছে বাংলার আদিগন্ত যেখানেই পা ফেলি তোমার পায়ের ছাপ সযত্নে লালিত গৌরব দিন,বিজয়ের গান অসীম সাহসে এঁকেছিলে আগুনের দীপ্ত প্রহর জন্মসূত্রে কুড়াচ্ছি জীবনের যত সফল ভ্রমণ রোদের ভাষায় করছি মুক্ত ও মুক্তির মুগ্ধতা পাঠ যে আছো অতীত বর্তমান আর ভবিষ্যতের সাঁকো প্রতিদিন পারাপার, উর্ধগামী মানুষের নিরন্তর ভিড়ে দীর্ঘ হয় ছায়াঘেরা প্রবাহমান রঙের জীবন স্বপ্নের ফিতা কেটে প্রতিদিন যাত্রা করি শুরু জয়ের গল্পরা বেড়ে উঠে গর্বের বিস্তৃত মাঠে জানি- আলোভরা সব পথ সামনের দিকেই যায়...

পূর্বকাল

সর্বনাশ কড়া নাড়ছে রাতের শহরে ঢেউ আছড়ে পড়ছে গ্রামের সরুপথে অজ্ঞাত পায়ের শব্দে জেগে উঠছে পাড়া জানালার পর্দা তুলে পাহারার চোখ আকাশে ক্ষয়ে যাওয়া অদ্ভুদ চাঁদ এক ঝুলে আছে জীবনের অপূর্ণতা! শহর হেঁটে যাচ্ছে গ্রামের দিকে চুপি চুপি বাড়ি যাচ্ছে অবসাদের মাছ বিড়ালের গলায় তখনও রাতের কাটা! শহরের স্বপ্ন পুষে জন্মগ্রাম বড় হয়ে যায় বিস্মৃত নোটবুক ব্যস্ত অতীত বন্দনায়!

চাঁদ শিকারি

তোমাকে ভালোবাসার দুঃখবোধ বেহালায় রাতভর অভিমানে তুলছে সুর ভালোবাসার প্রার্থিত পুরুষ,অদ্যাবধি একা একটি নতুন শব্দ যুক্ত হয়নি,অভিধানে স্মৃতিবন্দি খনিজ বাসনা শোক বহমান বুকে,অবিন্যস্ত ঝর্ণা মৌমাছিদিনে সকলেই ভিখারি আমিও ছিলাম চাঁদ শিকারি সম্পর্ক নিরাকার ঈশ্বর, তোমার অন্তর্ধানে