ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

কুয়েতের ২৫ হাজার বাংলাদেশির ভাগ্য অনিশ্চিত !

প্রকাশিত: ০৮ জুন ২০২০, ০৬:৩৯ এএম

কুয়েতের ২৫ হাজার বাংলাদেশির ভাগ্য অনিশ্চিত !
কুয়েতের প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বের করোনা পরিস্তিতিতে উদ্বেগ প্রকাশ করে নতুন ঘোষনা দিয়েছে, যা তাঁর দেশের অবস্তানরত প্রবাসী শ্রমিকদের জন্য একটা বড় দুঃসংবাদ। কুয়েত আর প্রবাসী অধ্যুষিত দেশ থেকে বেরিয়ে থাকতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাবা আল কালিদ আল সাবাহ। এক ঘোষণায় তিনি জানিয়েছেন যে, তাঁর দেশে প্রবাসী মানুষের সংখ্যা কমিয়ে আনা হবে। মোট জনসংখ্যার সর্বোচ্চ ৩০ ভাগ পর্যন্ত অভিবাসী রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া এবং তেলের দাম কমে যাওয়ায় দেশটির অর্থনীতি ভয়াবহ হুমকির মুখে পড়েছে। দেশটিতে অভিবাসী কমিয়ে আনার এমন ঘোষণা অভিবাসী শ্রমিকদের জন্য আতঙ্কের। কারণ বর্তমানে করোনার কারণে বিশ্বজুড়েই বড়ো ধরনের সংকট তৈরি হয়েছে। যারা নিজের দেশ ছেড়ে কাজের আশায় কুয়েতে পাড়ি জমিয়েছিলেন তারা এখন শংকায় দিন কাটাবেন। বর্তমানে দেশটিতে ৪৮ লাখ মানুষের বসবাস। এর মধ্যে অভিবাসীই রয়েছে ৩৪ লাখ। প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ বলেছেন, এই ভারসাম্যহীন অবস্থার পরিবর্তন আনা দরকার। এদিকে, সম্প্রতি কুয়েত সরকারের সাধারণ ক্ষমার সুযোগ না নেওয়ায় দেশটির আবাসন আইন লঙ্ঘনকারী বা আকামাবিহীন অবৈধ প্রায় ২৫ হাজার বাংলাদেশির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের পদ্ধতিতে নিবন্ধিত ১ লাখ ২০ হাজার আকামাবিহীন অবৈধ প্রবাসীদের মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ বিশ্বের মোট ১৫টি দেশের নাগরিক রয়েছেন। এ প্রবাসীরা ভিসা বা আকামা নবায়ন করতে পারবেন না বলে জানিয়েছে দেশটির সরকার।