ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

নতুন পোপ আমেরিকান কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট

প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১২:৩৮ এএম

নতুন পোপ আমেরিকান কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট

আমেরিকান কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট রোমান ক্যাথলিক চার্চের নতুন পোপ ও নেতা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সেন্ট পিটারস স্কয়ারে তাঁর নাম ঘোষণা করেন একজন সিনিয়র কার্ডিনাল। নতুন পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে আজ খ্রিষ্ট ধর্মের রোমান ক্যাথলিক শাখার নতুন প্রধান নির্বাচিত হওয়ায় সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট পিটার্স বাসিলিকার ঘণ্টা বেজে উঠে এই ঐতিহাসিক ঘোষণাকে নিশ্চিত করে।

প্রাচীন প্রথা অনুযায়ী, ক্যাথলিক চার্চের কার্ডিনালরা গোপন সমাবেশে মিলিত হয়ে নতুন পোপ নির্বাচনের জন্য ভোট দেয়। ভোটের পর, নতুন পোপ নির্বাচিত হলে চিমনি দিয়ে সাদা ধোঁয়া ছাড়া হয়, যা বিশ্বজুড়ে ক্যাথলিকদের জন্য আনন্দের বার্তা বহন করে।

পোপ হচ্ছেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা। রোমান ক্যাথলিকদের বিশ্বাস অনুযায়ী, তিনি যিশু খ্রিস্টের সরাসরি উত্তরাধিকার হিসেবে বিবেচিত হন। এছাড়া তাকে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি বলা হয়। পোপ পুরো ক্যাথলিক চার্চের ওপর পূর্ণ ও অসীম ক্ষমতার অধিকারী হন।

পোপ বিশ্বের প্রায় ১৪০ কোটির বেশি ক্যাথলিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তি হিসেবে বিবেচিত হন।

গত ২১শে এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে। বুধবার সকালে প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা। এই আয়োজনে সভাপতিত্ব করেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।

এবার ২৬৭তম পোপ নির্বাচন করলেন কার্ডিনালরা, যে নির্বাচন প্রক্রিয়াকে কনক্লেভ বলা হয়।