ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ইতালিতে আনজুমানে আল ইসলাহ'র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০৮:৪৯ পিএম

ইতালিতে আনজুমানে আল ইসলাহ'র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
 ঈদে মিলাদুন্নবীকে শরীয়ত নির্ধারিত কোন ইবাদত হিসেবে নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষ্যে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য পালন করা হয়‌।‌ ইতালিতে অনুষ্ঠিত আনজুমানে আল ইসলাহ ইতালি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে মাহফিলে এ কথা বলেন‌‌ প্রধান অতিথি মাওলানা মারজান আহমদ চৌধুরী (ফুলতলী)। ইতালির রাজধানী রোমের বাংলা অধ্যুষিত ‌তরপিনাত্তারা রসই রেষ্টুরেন্ট হলরুমে‌ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে আল ইসলাহ ইতালির (ভারপ্রাপ্ত) সভাপতি মাওলানা বজলুল হক, সহ সভাপতি মাওলানা জাহেদুর রহমান খাঁন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ শেখ মোহাম্মদ কামরুল রশিদ ও সাংগঠনিক সম্পাদক হাফিজ সাইফুর রহমান সজিব এর যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন হাফিজ সাইফুর রহমান, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সাদিক আহমদ। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন শামসুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহঃ) এর সুযোগ্য নাতি, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল ইসলাহ ইতালির সাবেক সভাপতি মাওলানা পিয়ার আলী, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ, উপদেষ্টা মজির উদ্দিন, সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, গোলাপগঞ্জ এসোসিয়েশনের সভাপতি জামিল আহমদ, ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি নাজমুল ইসলাম, শাকিল আহমদ সহ বাংলাদেশ কমিউনিটির সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। এসময় মাহফিলে বক্তব্য পেশ করেন আনজুমানে আল ইসলাহ ইতালী কেন্দ্রীয় পরিষদের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, অফিস সম্পাদক হাফিজ সিরাজুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক রুবেল আহমদ, সহ অফিস সম্পাদক আসলাম উদ্দিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, সিনিয়র সদস্য কমর উদ্দিন, মাওলানা নাসি উদ্দিন, আল ইসলাহ নাপোলী শাখার সাধারন সম্পাদক, মাহবুব রহমান সহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নবীজির জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান কারন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) এর উম্মত হয়ে এই পৃথিবীতে আসতে পেরেছি। কিন্তু তার উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভালোবাসা, অনুসরণ করা ও তার দেখানো পথে জীবন অতিবাহিত করা। মহানবীর আদর্শ অনুসরণ ও অনুকরণ প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য। পরিশেষে, পবিত্র মিলাদ শরীফ ও দোয়া মাহফিলের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের সকল মুসলিম উম্মার এবং জন্য দেশ বিদেশের সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা মারজান আহমদ চৌধুরী (ফুলতলী)।