ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

ইতালিতে জাঁকজমকপূর্ণভাবে বিএনপি'র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:০০ পিএম

ইতালিতে জাঁকজমকপূর্ণভাবে বিএনপি'র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী রোমের স্থানীয় রসই রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা, নৈশভোজ ও কেক কাটার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় আয়োজিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান‌ মাহিদ। ‌সভায় বক্তারা বলেন বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। স্বৈরাচারী শাসকেরা একদিকে জনগণের অধিকার হরণ করছে, অন্যদিকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে বিএনপিকে নির্মূল করে দিতে চায়। কিন্তু বিএনপি জনগণের দল, এই দলকে নির্মূল বা পরাজিত করা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আনিমুর রহমান সালাম সহ‌ সভাপতি সাজ্জাদুল কবির, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ইতালি বিএনপি সহ‌ সভাপতি মাইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, গাজী সালাউদ্দিন সুইট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, রোম মহানগর সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ইতালি বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, (জনতিন জোনা‌র) সাংগঠনিক সম্পাদক শাহিন গোরাপি, প্রচার সম্পাদক মৃধা শহিদুল ইসলাম, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি সহ ইতালি বিএনপি, ইতালি যুবদল, রোম মহানগর বিএনপি, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা‌।