ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

এন্ট্রি মিনি মার্কেট আইন বাতিলের দাবিতে দূতাবাসের সহায়তা কামনা করেছে মিনি মার্কেট ব্যবসায়ী সমিতি

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৬:১৭ পিএম

এন্ট্রি মিনি মার্কেট আইন বাতিলের দাবিতে দূতাবাসের সহায়তা কামনা করেছে মিনি মার্কেট ব্যবসায়ী সমিতি
রাজধানী রোমের মেয়রের জারিকৃত এন্ট্রি মিনি মার্কেট আইন বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাস ইতালির কাছে সহায়তা কামনা করেছে ১ ও ২নং মিনি মার্কেট ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে ১৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের সাথে এক জরুরী বৈঠক করেন। দূতাবাস কনফারেন্স হলরুমে আয়োজিত বৈঠকে ১ও ২নং মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে সাইফুল ইসলাম বেপারী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে দাবি তুলে ধরেন। এবং ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধানে রোমের মেয়রের সাথে জরুরী ভাবে সাক্ষাত করার আহ্বান জানান। সভায় মিনি মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম মাসুদ, গোলাম হোসেন, রাসেল ভূঁইয়া, মোঃ শাহিন, ইসরাফিল বারী, হাসান মোহাম্মদ সহ আরো অনেকেই। নেতৃবৃন্দরা তাদের বক্তব্যতে বর্তমান পরীক্ষামূলক এই আইনটি থাকায় তাদের ব্যবসায়িক ক্ষতির দিকগুলো তুলে ধরেন। তারা বলেন আইনটি বলবৎ থাকলে বেশির ভাগ মিনি মার্কেট বন্ধ হয়ে যাবে। এতে করে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি করে বাংলাদেশের অর্থনিতিতেও প্রভাব পড়বে। রাষ্ট্রদূত শামীম আহসান ব্যবসায়ীদের সাথে দীর্ঘ আলোচনা শেষে তিনি রোমের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান দাবি নিয়ে খুব শীঘ্রই মেয়রের সাথে বিশেষ বৈঠক করবেন বলে আশ্বাস দেন। এবং ইতালীতে বসবাসকারী বাংলাদেশী সকল ব্যবসায়ীদের যে কোন সহযোগিতা দূতাবাস এগিয়ে আসবে বলে আশ্বস্ত করেন।