ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

একুশে'র কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ইতালীতে আলোচনা সভা করেছে বিএনপি

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৩ পিএম

একুশে'র কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ইতালীতে আলোচনা সভা করেছে বিএনপি
ইতালীতে মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে আলোচনা সভা করেছে পালমা কাম্পানীয়া, সানজেন্নারো, সানজোসেফ শাখা বিএনপি। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যারা প্রাণ দিয়েছেন সে সকল মহান ভাষা সৈনিকদের স্মরণ করতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের কর্মসূচী গ্রহান করা হচ্ছে। ইতালীর পালমা কাম্পানীয়া, সানজেন্নারো, সানজোসেফ শাখা বিএনপি, ইতালী মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন ধরনের কর্মসুচী বাস্তাবায়ন করতে আলোচনা সভার আয়োজন করে। ২৮শে জানুয়ারি বৃহস্পতিবার আয়োজিত সভায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাহবুব আলম মামুন এর পরিচালনায় সংগঠনের অন্যান্যদের মধ্যে বক্তব্যে মোস্তফা কামাল বারেক বলেন, বায়ান্ন‘র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে দেশে যুদ্ধ সংগঠিত হয়, দীর্ঘ কয়েক যুগ পেরিয়ে গেলেও প্রকৃত স্বাধীনতা এখানো দেশে প্রতিষ্ঠিত হয়নি। পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে রণক্ষেত্রে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিসমাপ্তি ঘটলেও অভ্যন্তরীন রক্ষক্ষয়ী সংঘর্ষ রয়েই গেছে যা কোন স্বাধীন দেশের নাগরিক হিসাবে কাম্য নয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মঞ্জর হোসেন, ফারুক লাগারী, মুজিবুর রহমান মুজিব, মাজহারুল হক জয়, রাসেদুজ্জামান, মনির, সুরুজ জামান, আল আমিন সহ আরো অনেকে। সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আলম মাহবুব বলেন, যারা মায়ের ভাষাকে রক্ষা করতে প্রাণ দিয়েছেন তাদের ত্যাগের কথা প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মের হৃদয়ে গেঁথে দিতে হবে, সে জন্য বছরে একটি দিনে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ছাড়া তাদের আত্মত্যাগের বিষয়বস্ত নিয়ে সবসময় অনুষ্ঠান মালার আয়োজন করতে হবে। আমরা বাঙ্গালী জাতি, প্রবাসের মাটিতে যদি আমরা আমাদের সন্তানদের দেশে গৌরব মাখা ইতিহাসের কথা তাদের হৃদয়ে গেঁথে দিতে না পারি তা হলে সে ব্যর্থতার দায়ভার প্রবাসী অভিভাবকদের নিতে হবে। তাই তিনি, আগামী প্রজন্মের মাঝে বাংলার সঠিক ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি গেথে দিতে সকল অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে শহীদ জিয়াউর রহমান, কোকো'র আত্মার মাগফেরা কামনা করে দোয়া করা হয়। এবং খালেদা জিয়া ও তারেক জিয়ার সু-স্বাস্থ্যর জন্যও দোয়া করেন নেতাকর্মীরা।