ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে মহিলা সংস্থা ইতালীর মোমবাতি প্রজ্জলন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ০৭:২২ পিএম

ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে মহিলা সংস্থা ইতালীর মোমবাতি প্রজ্জলন
ইতালীতে বসবাসরত নারীদের নিয়ে গঠিত মহিলা সংস্থা ইতালীর আলোচনা সভা, ভারপ্রাপ্ত সভাপতি পদ রদবদল, বাংলাদেশে সম্প্রতি ন্যাক্কারজনক ধর্ষণের প্রতিবাদে মোমবাতি প্রজ্জলন ও দ্রুত বিচার কার্যকরের দাবী ও সভাপতি শান্তা সিকদার সূদুর লন্ডন থেকে সংক্ষিপ্ত সফরে রোমে আগমন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১৮অক্টোবর) রাজধানী রোমের তরপিনাত্তারা সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শান্তা সিকদার। সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আক্তার আরিফার পরিচালনায় উপস্থিত ছিলেন জেসমিন সুলতানা মিরা, সুবর্ণা শারমিন জাহান, রিমা আক্তার, রেহানা আক্তার রেনু, ফারিহা আখি, শম্পা হোসাইন, নিশাদ সিদ্দিক পাপড়ী, সুমি খান, সুলতানা রহমান, সানজিদা বাছের, মলিন তাহের, হোসনে আরা লিপি, আকলিমা আক্তার লিমা, ফেন্সী বেগম, সারমিন আক্তার রিনা, ইয়াসমিন আক্তার, লিয়ানা মাসুদ, লিজা আক্তার সহ আরো অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে নারী নির্যাতনে ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যকরে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জেসমিন সুলতানা মিরা ব্যাক্তিগত সমস্যা কারনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে একটি পদত্যাগ পত্র প্রদান করেন। এসময় উপস্থিত সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়। পরে সকলের সম্মাতিক্রমে সিনিয়র সহ সভাপতি মুন্নি রওশনারা কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও কমিটিতে নতুন সদস্য সংযুক্ত করে বিভিন্ন পদ রদবদল করা হয়। আলোচনা সভা শেষে সংগঠনের ব্যাবস্হাপনায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এবং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দেরা নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন মুহূর্ত সময় পার করেন। এছাড়াও রোমের বিশিষ্ট কণ্ঠশিল্পী আতিক হাজারী ও মসিউর রহমানও সংগীত পরিবেশন করেন।