ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

ইতালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

প্রকাশিত: ০১ আগস্ট ২০২০, ০৬:২৮ এএম

ইতালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা উদযাপিত
সরকারি নির্দেশনা অনুযায়ী মাক্স ও সামাজিক দূরত্ব মেনে জাতীয় ঈদ উদযাপন কমিটির উদ্যোগে ইতালির রাজধানী রোমে বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে পিয়াচ্ছা ভিত্তোরিও জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ৬ টি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও রুমের তরপিনাতারা প্রেনেসতিনা, সেন্তসেচ্ল্লে, মালিয়ানা, মন্তেভেরদে, কর্নেলিয়া সহ বিভিন্ন জায়গায় নামাজ আদায় করেন মুসল্লিরা। জাতীয় ঈদ উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক আব্দুর রব ফকির বলেন, সরকারের নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে আমরা নামাজ আদায় করেছি। নামাজ শেষে আমরা বিশ্বসহ দেশবাসীর জন্য দোয়া করেছি। যাতে করোনার মত মহামারি ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি। ইতালি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, বাংলাদেশ সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি কেএম লোকমান হোসেন বর্তমান সভাপতি আফতাব ব্যাপারী, বৃহত্তর ঢাকা সমিতি ইতালী সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন রনি, যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, আমিন বেপারী, রফিক বেপারী, আফসার বেপারী, কসি সহ সমাজের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নামাজ শেষে প্রবাসীরা একে অন্যের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখে ঈদের শুভেচ্ছে বিনিময় করেন।যারা কোরবানি দেন তারা চলে যান সরকার ঘোষিত নির্ধারিত স্থানে। তবে এবারের ঈদের আনন্দ করোনা ভাইরাসের কারণে সেভাবে ভাগাভাগি করে নিতে পারেনি প্রবাসী বাংলাদেশিরা