ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালিতে আলোচনা সভা

প্রকাশিত: ২৪ জুন ২০২০, ০৭:৫৭ পিএম

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালিতে আলোচনা সভা
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালি আওয়ামী লীগ একটি আলোচনা সভার আয়োজন করে। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে ২৩ শে জুন মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই আলোচনা সভাটির সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম প্রধান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। তিনি বলেন" গৌরবের এই সংগঠন টি বাংলাদেশ নামক এই দেশটিকে দিয়েছে স্বজাতীয়তা বোধ, স্বাধীনতা এবং বর্তমানে উন্নয়নের অবিরত ধারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহ্ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আফতাব বেপারী, সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ, সম্মানিত সদস্য বুলু সৈয়াল, আব্দুর রশিদ, সাখাওয়াত হোসেন সাখন, বাচ্চু সরদার, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বলমৃধা, শ্রমিক লীগ ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমেদ, স্চ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী। এ সময় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী বলেন ''বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ইতালি আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পেছানো হয়েছে তবে খুব শীঘ্রই এখানে স্বাভাবিক জীবনে ফিরে আসবে সবাই। সম্মেলনের মাধ্যমেই একটি সুসংগঠিত ও শক্তিশালী ইতালি আওয়ামী লীগ গঠিত হবে সকলের অংশ গ্রহণের মাধ্যমে।'' এদিকে বৈধতার আবেদনের লক্ষে যাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে দূতাবাসে যেতে হবে বলে তাদের দালাল থেকে সাবধান থাকার আহ্বান জানান।" এই সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফ) সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক রনি আহমেদ, যুবনেতা আমিন বেপারী, রফিক বেপারী, রাসেল মৃধা, আফসার বেপারী, জাকির গাজী, সুমন মৃধা, সজিব বেপারী, লিটন বেপারী, সাবেক ছাত্রনেতা ফয়জুল হোসেন, মোহাম্মদ লিটন, ইমরুল কায়েছ। আলোচনার শেষে ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।