ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

রোমে ফিরলেন আটকে পড়া ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি

প্রকাশিত: ১৩ জুন ২০২০, ০৫:৩১ এএম

রোমে ফিরলেন আটকে পড়া ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি
মহামারী করোনাভাইরাসের কারনে দীর্ঘ কয়েক মাস ধরে দেশে আটকে পড়া ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি অবশেষে ইতালী ফিরলেন।শুক্রবার ১২জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ চার্টার ফ্লাইটে করে এই প্রবাসী বাংলাদেশিরা ইতালী রাজধানী রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে এসে পৌচেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বেলা সোয়া ১২টায় বিমানের বিশেষ একটি ফ্লাইটে করে ২৮৭ জন ইতালী প্রবাসী ঢাকা ছেড়ে বিকাল ৫:৩০ মিনিটে ইতালী রোমে এসে পৌছান। জানা যায় বাংলাদেশ দূতাবাস ইতালী সহযোগিতায় জালালাবাদ এসোসিয়েশন ইতালী তত্বাবধায়নে ও সাংবাদিক লাবণ্য অঞ্জন চৌধুরীর সহযোগিতায় দেশে আটকাপড়া এসব প্রবাসী বাংলাদেশিরা ইতালী ফেরত আসেন। বিমান ইতালী পৌছার সাথে সাথে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ আগত প্রবাসীদের খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন। প্রবাসীদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, বিশেষ এই ফ্লাইটের উদ্যোগতাদের নিরলস প্রচেষ্টায় আমরা ২৮৭ জন ইতালীতে আসতে পেরেছি। এটি সত্যিই আনন্দের। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সাক্ষাতে বলেন, সকল আগত প্রবাসীদের স্বাগত জানিয়ে বলেন ইতালী সরকারের যত নিয়ম সেগুলো যেনো সঠিক ভাবে পালন করার অনুরোধ করেন। এবং এই বিশেষ ফ্লাইটের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বাংলাদেশ বিমানের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাছাড়া যারা আসতে পারেননাই তারা আগামীতে আবারো আশঙ্কা আছে বিশেষ ফ্লাইট আশার সেই ফ্লাইটে আসতে পারবেন বলে আশ্বস্ত করেন। কমিউনিটি নেতা অলি উদ্দিন শামীম বলেন, করোনা পরিস্থিতিতে গত তিন মাস ধরে কয়েক হাজার বাংলাদেশি আটকে পড়ে দেশে। এদের মধ্যে কারো স্টে পারমিট মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কারো আবার পরিবার ইতালীতে তাদের ফিরিয়ে আনতে কমিউনিটি নেতাদের কোনো সহযোগিতা না পেয়ে বাংলাদেশ বিমানের পরিচালকের সাথে কথা বলি। প্রথমে মানা করলেও পরে তিনি রাজি হন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও বাংলাদেশ দূতাবাস ইতালী সহযোগিতা ও ইতালী সরকারের অনুমতিক্রমে চার্টার ফ্লাইটে রোমে ফিরলেন ২৮৭ জন ফিরলেন। তিনি সকলকে ইতালী সরকারের দেয়া আইন বিধি নিষেধ মেনে সকল যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেন। তিনি আরো জানান, যদিও ভুক্তভোগী যাত্রীগণ একটি চক্রের কাছ থেকে টিকেট ক্রয় করেছেন, তবুও তার পিছনে বাংলাদেশ দূতাবাস ইতালী সহ জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আবেদনে এই বিশেষ ফ্লাইটটি রোমে আসে।