ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে ইতালী বি এন পি'র দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশিত: ০১ জুন ২০২০, ০৫:০২ এএম

জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে ইতালী বি এন পি'র দোয়া ও মিলাদ মাহফিল
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালী শাখার উদ্যোগে ৩০শে মে রবিবার রাজধানী রোমের মসজিদে মক্কি তে স্থানীয় সময় বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। দোয়া মাহফিলে প্রয়াত শহীদ জিয়াউর রহমান এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুসাস্হ ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদ এ মক্কির খতিব মুফতি ওয়ালি উল্লাহ। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইতালী বিএনপির সাবেক সভাপতি শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ন কবির, ইতালি বিএনপির সহ সভাপতি হাসানুজ্জামান, আবুল কালাম, এডঃকামরুজ্জামান, মইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, ফিরোজ খান,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, রায়হান মোল্লা, আল আমিন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপি নেতা আবুল কাশেম পাটোয়ারী,যুবনেতা জাকির হোসেন গনি, মাহামুদুল হাসান, সিরাজ পঞ্চায়েত, মোহাম্মদ বাহার সহ ইতালি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে ইতালী বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে মুক্তিযোদ্ধের ইতিহাসে জিয়াউর রহমান এক অনন্য নাম। পৃথিবী যতদিন থাকবে এই নাম ততদিন মানুষের কাছে স্বরনীয় হয়ে থাকবে। পাশাপাশি তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী ও করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সকলের জন্য আমরা ইতালী বি এন পির পক্ষ থেকে গভীর ভাবে শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। পরে সাধারণ সম্পাদক ঢালী নাসির বলেন, ৩০ মে বাংলাদেশের মানুষের কাছে খুবই শোকাবহ একটি দিন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা, দেশের প্রথম নির্বাচিত সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম। শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত করে তিনি বলেন, আজকের জাতীয় জীবনের চলমান সংকটে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ এবং গনত্রন্ত্র পুনরুদ্ধারে ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ উন্নয়ন ও অগ্রগতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার নিশ্চয়তা দেয়। এবং তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে এবং গনত্রন্ত্র পুনরুদ্ধারে সকলকে ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তোলার আহবান জানান। পরিশেষে মিলাদ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত জিয়াউর রহমান এবং বর্তমানে অসুস্থ বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহোদর মরহুম আরাফাত রহমান কোকো সহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।