ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন: আটক ৩০ বাংলাদেশিসহ ৫২৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩২ এএম

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন: আটক ৩০ বাংলাদেশিসহ ৫২৮

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে মালয়েশিয়াজুড়ে পরিচালিত ‘অপস সারসার’ অভিযানে ৫২৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। গত ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

দেশজুড়ে অভিযানে ৫২৮ অভিবাসী আটক

জেআইএম এক বিবৃতিতে জানায়, সাধারণ মানুষের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির পর দেশব্যাপী সমন্বিত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬৭৮ বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫২৮ জনকে আটক করা হয়।

পুত্রাজায়ায় দুটি স্থানে অভিযান

এদিকে জেআইএম পুত্রাজায়ার পক্ষ থেকে দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়। এর একটি ছিল সেতাপাকের জালান ওয়াংসামাস এলাকার একটি নির্মাণস্থল এবং অন্যটি দাতো কেরামাত এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠান।

ওই দুটি স্থানে মোট ৮৩ বিদেশিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৭৩ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৩০ বাংলাদেশি

আটক অভিবাসীদের মধ্যে ৩৭ জন ইন্দোনেশিয়ার, ৩০ জন বাংলাদেশের, দুজন নেপালের এবং টোগো, বুরকিনা ফাসো, মিয়ানমার ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন।

কর্মরত অবস্থায় ছিলেন অধিকাংশ আটক অভিবাসী

জেআইএম জানায়, অভিযানের সময় আটক অভিবাসীদের অধিকাংশই কর্মরত অবস্থায় ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় কয়েকজন বিদেশি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাদের আটক করা হয়।

যেসব অভিযোগে আটক

অভিযানে আটক অভিবাসীদের বিরুদ্ধে পরিচয়পত্র বা বৈধ নথি না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং বৈধ অনুমতি ছাড়া কাজ করাসহ দেশটির অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে JIM