ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৯ এএম

বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘বিগ টিকেট’ ড্রতে আবারও ভাগ্য খুলেছে প্রবাসী বাংলাদেশিদের। এবার সিরিজ ২৮৯-এর সান্ত্বনা পুরস্কারে ১ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকার বেশি) করে জিতেছেন দুই বাংলাদেশি।

এছাড়া ২০ মিলিয়ন দিরহামের মেগা জ্যাকপটে জয়ী ফিলিপিনো কর্মীর ১০ জনের গ্রুপেও রয়েছেন একজন বাংলাদেশি নাগরিক। শুক্রবার গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

১৭ বছর ধরে আজমানে বসবাস করছেন বিজয়ী শুভ

এতে বলা হয়, বিগ টিকেটের অন্যতম নতুন বিজয়ী হিসেবে নাম লিখিয়েছেন ৩৮ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী আরিফুজ্জামান শুভ। গত ১৭ বছর ধরে তিনি আজমানে বসবাস করছেন এবং একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে গত দুই বছর ধরে নিয়মিত বিগ টিকেট কিনছিলেন তিনি। প্রতি মাসে নিয়ম করে ১০ বন্ধুর একটি গ্রুপের সঙ্গে টিকেট ভাগ করে নিতেন। শেষ পর্যন্ত সেই ধৈর্যই তাকে এনে দিয়েছে সাফল্য।

বিজয়ীর অনুভূতি জানাতে গিয়ে শুভ বলেন, “বিগ টিকেট থেকে যখন আমি ফোন পাই, আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমি যে সত্যি জিতেছি, তা বিশ্বাস করতে আমার সময় লেগেছে। আমি ভীষণ খুশি।”

পুরস্কারের অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা

পুরস্কারের টাকা এখনই খরচ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার পরিকল্পনা করেছেন তিনি। একই সঙ্গে অন্যদের উৎসাহিত করে তিনি বলেন, “বিগ টিকেট মানুষের আগামীর আশা জাগায়, সবারই এতে অংশগ্রহণ করা উচিত।”

একই সিরিজে আরও এক বাংলাদেশির ৩২ লাখ টাকা জয়

শুভ ছাড়াও একই সিরিজে ১ লাখ দিরহাম জিতেছেন আরেক বাংলাদেশি নাগরিক সবুজ মো. দেলোয়ার মুন্সী।

সিরিজ ২৮৯-এ যে পাঁচজন সান্ত্বনা পুরস্কার পেয়েছেন, তাদের মধ্যে এই দুই বাংলাদেশি ছাড়া বাকি তিনজন ভারতের কেরালার বাসিন্দা—নিখিল চন্দ্রন, সাইদালাভি ও সারথ শশীধরণ।

২০ মিলিয়ন দিরহামের মেগা জ্যাকপটেও বাংলাদেশি

এবারের মেগা ড্রতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন দুবাইপ্রবাসী ফিলিপিনো নাগরিক রেনাল্ডো হারবসো। তবে এই বিশাল অঙ্কের পুরস্কার তিনি একাই পাচ্ছেন না।

রেনাল্ডোর ১০ জনের একটি গ্রুপ এই টিকেটটি কিনেছিলেন, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। ফলে ২০ মিলিয়ন দিরহামের একটি অংশ ওই বাংলাদেশি প্রবাসীর ঘরেও যাচ্ছে।

আগস্টজুড়ে থাকছে আরও বড় পুরস্কার

বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্ট মাসজুড়ে থাকছে আরও ‘আকর্ষণীয়’ সব পুরস্কার। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ড্রতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১৫ মিলিয়ন দিরহাম। ওই একই সন্ধ্যায় আরও ৫ জন পাবেন ১ লাখ দিরহাম করে।

এছাড়া প্রতি সপ্তাহে ই-ড্রয়ের মাধ্যমে চারজন বিজয়ী ২৫ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন।

আগস্টে যারা টিকেট কিনবেন, তারা ৩ অক্টোবরের ‘দ্য বিগ স্পিন’ প্রতিযোগিতায় ১ মিলিয়ন দিরহাম পর্যন্ত জেতার সুযোগের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবেন।