ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মেধাবী শিক্ষার্থী তাহসিন জাহান আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল কম্বোডিয়ায় গিয়ে বিপদে ১৬ হাজার বাংলাদেশি, স্ক্যাম সেন্টারে ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট কবে আসবে, জেনে নিন কুয়েত দূতাবাসে প্রবাসীদের অভিযোগ ও সমাধানে গণশুনানি মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সেই রাত-ছাত্রনেতাদের হাতে শিশুর পোষা ছাগল চুরি ও জবাই ইংল্যান্ডে স্কুলের খাবারে ডিপ ফ্রায়েড ফুড নিষিদ্ধ, নতুন নিয়ম ২০২৭ থেকে মিষ্টি খাবার কমালেও কমে না লোভ বা স্বাস্থ্যঝুঁকি: গবেষণা দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার যুক্তরাজ্যের প্রবাসীরা কেন হজে যান বাংলাদেশ হয়ে, ঝুঁকি কোথায় আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট

তাসরিফ আহমেদ সৈকত।। ইতালি

ইতালির রাজধানী রোমে নির্মম হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন প্রবাসী বাংলাদেশি সদস্যের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মর্মান্তিক এই ট্র্যাজেডিতে বাবা, মা ও বোনকে হারিয়ে দিশেহারা বেঁচে থাকা একমাত্র সন্তান অয়ন চৌধুরী। জানাজা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি বাবা-মা ও বোনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

​ফেসবুকে দেওয়া সেই হৃদয়বিদারক বার্তায় অয়ন চৌধুরী লেখেন, "আজ ইতালিতে আমার আব্বু, আম্মু ও বোনের জানাজা সম্পন্ন হয়েছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।" কঠিন এই শোকের মুহূর্তে পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, "আমার জন্যও দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
​সম্প্রতি রোমে একই পরিবারের তিন সদস্য নির্মমভাবে খুন হলে ইতালিজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। নিহতদের কফিন সামনে রেখে জানাজার নামাজে উপস্থিত সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত চোখে তাদের শেষ বিদায় জানান।

স্থানীয় প্রবাসী সমাজ ও সামাজিক সংগঠনের নেতারা এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অয়ন চৌধুরীর প্রতি সর্বস্তরের নেটিজেনরা গভীর সমবেদনা জানাচ্ছেন। স্বজন হারানোর এই অপূরণীয় ক্ষতি ও তীব্র কষ্ট সহ্য করার তাওফিক দান করতে সবাই অয়নের পাশে এসে দাঁড়িয়েছেন।