ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৭:১৯ এএম

আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা

সংযুক্ত আরব আমিরাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত দুটি প্রবাসী শিক্ষাপ্রতিষ্ঠান এবারের এসএসসি পরীক্ষায় প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।

প্রতিষ্ঠান দুটি হলো আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ ও রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবার শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করেছে। প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে ২৪ জন অংশ নিয়ে পাঁচজন জিপিএ-৫ লাভসহ সবাই উত্তীর্ণ হয়েছেন।

বিজনেস স্টাডিজ বিভাগ থেকে ১৯ জনের মধ্যে ৩ জন জিপিএ-৫ অর্জন করেছেন। সব মিলিয়ে স্কুলটি থেকে অংশ নেওয়া ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে মোট আটজন জিপিএ-৫, ২৮ জন ‘এ’ গ্রেড, চারজন ‘এ মাইনাস’ এবং দুজন ‘বি’ গ্রেডে পাস করেছেন। দুজন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ।

ফল বিশ্লেষণে দেখা যায়, একজন জিপিএ-৫, ১৫ জন ‘এ’ গ্রেড, ১৭ জন ‘এ মাইনাস’ এবং তিনজন ‘সি’ গ্রেড অর্জন করেছেন। বিপরীতে ছয়জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

বিদেশের মাটিতে পরিচালিত এই দুটি বাংলাদেশ স্কুলেই শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে ঢাকা বোর্ডের হয়ে এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

বাহরাইনে এসএসসিতে পাসের হার ৯১.৬৭ শতাংশ

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। রাজধানী মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভাবনীয় ফলাফলে দারুণ উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বাংলাদেশ দূতাবাসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি থেকে চলতি বছর মোট ৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৫৫ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯১.৬৭ শতাংশ।

কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৩ জন সর্বোচ্চ জিপিএ-৫ লাভ করেছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল দুজন শিক্ষার্থী। গত বছরগুলোর ধারা বজায় রেখে বাংলাদেশের মূল কেন্দ্রের পরীক্ষাসূচির সঙ্গে সামঞ্জস্য রেখা একই সময়ে বিদেশের মাটিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই দিনে ফল প্রকাশ করা হয়।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার (এনডিসি) বলেন, প্রবাসের মাটিতে শিক্ষার্থীদের এই অর্জন বাংলাদেশ ও প্রবাসীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

শিক্ষার্থীদের এই সাফল্যে প্রতিক্রিয়া জানিয়ে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল বলেন, ‘অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত ও নিরলস প্রচেষ্টার ফলেই এই গৌরবজনক ফল অর্জিত হয়েছে। ২০০৩ সাল থেকে বাহরাইনে অত্যন্ত সুনামের সাথে আমাদের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই সফলতার ধারা অব্যাহত রেখেছে।’