ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৬:৫৪ এএম

রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম
শিক্ষার্থী, প্রতীকী ছবি: এআই জেনারেটেড

ইউরোপের দেশ রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে নতুন সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওয়ার্কিং রোমানিয়া’ চালু হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং General Inspectorate for Immigration (আইজিআই)-এর উদ্যোগে এই সমন্বিত অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।

এর মাধ্যমে এখন থেকে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো একক অ্যাকাউন্টের মাধ্যমে কর্মী নিয়োগসংক্রান্ত প্রধান প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবেন। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।

আমলাতান্ত্রিক জটিলতা কমাতে ডিজিটাল উদ্যোগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা বিভাগের মাধ্যমে বাস্তবায়িত এই প্ল্যাটফর্মটি ২০২৬ সালের সংশোধিত ইমিগ্রেশন আইনের আওতায় তৈরি করা হয়েছে। রোমানিয়ার শ্রমবাজারে অভিবাসী শ্রমিক ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ও ডিজিটাইজেশনের ক্ষেত্রে এটিকে অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

পরবর্তী ধাপে ভিসা ও রেসিডেন্স পারমিটও

আইজিআই জানিয়েছে, প্রথম ধাপে প্ল্যাটফর্মটির মাধ্যমে অনলাইন নিবন্ধন, অনুমোদন ও নথি জমা নেওয়ার কাজ শুরু হলেও পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি কাজের ভিসা এবং রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানোর আবেদনও এর আওতায় আনা হবে।

এতে অবৈধ অভিবাসন রোধের পাশাপাশি বিদেশি কর্মীদের আইনি সুরক্ষাও জোরদার হবে।