ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম

ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে

দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশ থেকে আবারও কৃষি শ্রমিক নিয়োগের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির কৃষি সংস্থাওমান অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন’-এর (ওএএ) আল ধাহিরাহ শাখাঅনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচি’-এর আওতায় এই আবেদন গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

গত বৃহস্পতিবার ( আগস্ট) ওএএ-এর বরাত দিয়ে ওমানের প্রভাবশালী সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভার এক প্রতিবেদনে জানায়, ওমানের স্থানীয় কৃষকদের জন্য বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে নিবন্ধিত খামার মালিকরা এখন থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের যৌথ অনুমোদনের ভিত্তিতে গোটা প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ওমানি কৃষকরা যারা নিজ খামারে বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে চান, তারা আগামী আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে অ্যাসোসিয়েশনের আল মুরতাফা কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। জমা দেওয়া আবেদনে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল তথ্য পাওয়া গেলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে আবেদনকারী কৃষকদের নির্ধারিত বার্ষিক ফি পরিশোধের রশিদ, কৃষি হোল্ডিং সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র এবং শ্রম মন্ত্রণালয়ের বৈধ অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় দলিলপত্র প্রদর্শন করতে হবে।

ওমানের সরকারি সেবা কেন্দ্রসানাদ’-এর একজন স্বত্বাধিকারী ওমান ডেইলি অবজারভারকে জানিয়েছেন, এই বিশেষ প্রক্রিয়ার আওতায় মোট পাঁচ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নেওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে এই সুযোগ কেবল ওমান অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের বৈধ নিবন্ধিত সদস্যরাই পাবেন।

তিনি আরও জানান, অনুমোদিত পাঁচ হাজার শ্রমিকের এই কোটা বিভিন্ন গভর্নরেট (প্রশাসনিক অঞ্চল) পর্যায়ে বণ্টন করা হবে, যার ফলে প্রতিটি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জন করে বাংলাদেশি শ্রমিক নিয়োগের সুযোগ পাবে।

সূত্র: ওমান ডেইলি অবজারভার