ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম

ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব
দালালের দাবি অনুযায়ী সাড়ে ৩৬ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও প্রায় দেড় বছর ধরে রাজীবের কোনো সন্ধান পাচ্ছে না তাঁর পরিবার।

মিনহাজ হোসেন ।। ইতালী প্রতিনিধি

ইউরোপের দেশ ইতালিতে ভালো কাজের প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়েছে মাদারীপুরের একটি পরিবার। মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে লিবিয়ায় বন্দি হয়ে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন রাজীব মীর (২২) নামের এক যুবক। দালালের দাবি অনুযায়ী সাড়ে ৩৬ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও প্রায় দেড় বছর ধরে রাজীবের কোনো সন্ধান পাচ্ছে না তাঁর পরিবার। প্রিয় সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনরা।

ভুক্তভোগী পরিবারের তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের খবির মীরের ছেলে রাজীব মীর দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় সরাসরি ইতালি যাওয়ার স্বপ্ন দেখতেন। এই সুযোগ কাজে লাগিয়ে তাকে সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য, ডাসার উপজেলার ঘুঙ্ঘিয়ারকুল গ্রামের বাসিন্দা লোকমান হাওলাদার।

চুক্তি অনুযায়ী ২০২৩ সালের শুরুর দিকে লোকমান ও তার চক্রের হাতে প্রথম দফায় ২০ লাখ টাকা তুলে দেয় রাজীবের পরিবার। টাকা পাওয়ার পর ২০২৩ সালের ৪ আগস্ট রাজীবকে ইতালি নেওয়ার কথা বলে প্রথমে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। তবে ইতালি পাঠানোর পরিবর্তে সেখানে তাকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়।

লিবিয়ায় বন্দিশালায় রেখে রাজীবের ওপর শুরু হয় নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতনের সেই করুণ দৃশ্য ভিডিও কল ও অডিও কলের মাধ্যমে স্বজনদের দেখিয়ে আরও সাড়ে ১৬ লাখ টাকা মুক্তিপণ আদায় করে মাফিয়ারা। মোট সাড়ে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও ক্ষান্ত হয়নি চক্রটি। সম্প্রতি তারা রাজীবকে জীবিত ফেরত দেওয়ার শর্তে আরও ২০ লাখ টাকা দাবি করেছে।

দাবি করা অতিরিক্ত টাকা দিতে ব্যর্থ হওয়ায় গত প্রায় দেড় বছর ধরে রাজীবের সঙ্গে পরিবার বা স্বজনদের কোনো যোগাযোগ নেই। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে বিষয়েও কোনো তথ্য পাচ্ছে না পরিবারটি।

নিখোঁজ রাজীবের বাবা খবির মীর কান্নাজড়িত কণ্ঠে বলেন, "ছেলেকে ভালো রাখার আশায় জমিজমা বিক্রি ও ঋণ করে সাড়ে ৩৬ লাখ টাকা দালালদের হাতে তুলে দিয়েছি। এখন টাকাও গেছে, ছেলেরও কোনো খোঁজ নেই। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি।"

এ ঘটনায় জড়িত অভিযুক্ত দালাল লোকমান হাওলাদারসহ মানবপাচারকারী চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে নিখোঁজ রাজীবকে জীবিত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেছে অসহায় পরিবারটি।