ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশি প্রায় ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

তাদের পক্ষে আইনি লড়াই করে এই ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করেছেন নিউইয়র্কভিত্তিক অ্যাটর্নি মঈন চৌধুরী।

নায়াগ্রা ফলসের পথে দুর্ঘটনা

প্রায় তিন বছর আগে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া ওই তিন বাংলাদেশি বিশ্বখ্যাত Niagara Falls দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। ফলসের কাছাকাছি এলাকায় তাদের বহনকারী একটি প্রাইভেট কারকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, “কারণ, তারা ট্যুরিস্ট ভিসায় ছিলেন দুর্ঘটনার সময়। মক্কেলগণের বিশেষ অনুরোধে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নায়াগ্রা ফলসের কাছে তাদের বহনকারী প্রাইভেট কারটিকে একটি ট্রাক প্রচণ্ডবেগে ধাক্কা দিলে সবাই গুরুতরভাবে আহত হয়েছিলেন।”

আইনি লড়াই ও ক্ষতিপূরণ

অ্যাটর্নি মঈন চৌধুরী আরও জানান, টানা দুই দশক ধরে দুর্ঘটনা, ভুল চিকিৎসা কিংবা অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়া প্রবাসীদের পক্ষে আইনি লড়াই চালিয়ে তিনি প্রায় এক শ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করেছেন।

তিনি বলেন, “ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে এর আগেও কয়েকজন দুর্ঘটনায় আহত হয়েছিলেন। আমাদের ল ফার্ম আইনি লড়াই চালিয়ে ক্ষতিপূরণ আদায়ে সক্ষম হয়েছে। আদালতের রায়ে প্রাপ্ত কয়েকজনের অর্থ আমি নিজে বাংলাদেশে গিয়ে তাদের কাছে পৌঁছে দিয়েছি।”

প্রবাসীদের জন্য দৃষ্টান্ত

এই ক্ষতিপূরণ প্রাপ্তির ঘটনা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় অবস্থানরত ব্যক্তিদের জন্য দুর্ঘটনার পর আইনি সহায়তা নেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।