ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৭:১৩ এএম

‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার
প্রতারণার ঘটনায় ইউএসএ-তে গ্রেপ্তার মোহাম্মদ এন ইসলাম (বামে) ও মোহাম্মদ জেড ইসলাম।

ব্যাংকের নিরাপত্তা কর্মীর পরিচয়ে এক নারীর কাছ থেকে ২৫ হাজার ডলার হাতিয়ে নেওয়ার পর আরও ৩০ হাজার ডলার নেওয়ার চেষ্টাকালে নিউ জার্সিতে দুই বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

রিভারসাইড পুলিশের হাতে শুক্রবার গ্রেপ্তার হওয়া এ দুই ব্যক্তি হলেন— অ্যাগ হারবারেন এলাকায় বসবাসরত মোহাম্মদ এন ইসলাম (৪৮) ও ওয়েস্টভিলের বাসিন্দা মোহাম্মদ জেড ইসলাম (৫৮)।

এদের মধ্যে এন ইসলামের বাড়ি নড়াইলে এবং জেড ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

রিভারসাইড টাউনশিপ পুলিশ বিভাগের মুখপাত্র এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, প্রতারণা ও জালিয়াতির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ওই নারীর পরিচয় দেয়নি পুলিশ।

এক নারীর অভিযোগের বরাতে পুলিশ জানায়, কয়েকদিন আগে সংঘবদ্ধ প্রতারকরা ভয় দেখিয়ে তার কাছ থেকে ২৫ হাজার ডলার নিয়েছে। তার কম্পিউটারে একটি ভাইরাস তৈরি হয়েছে এবং তা Wells Fargo ব্যাংকের নিরাপত্তাকে বিঘ্নিত করছে বলে ওই প্রতারকরা চাপ সৃষ্টি করে। এ নিয়ে FBI তদন্তে নামলে ওই নারী মারাত্মক সমস্যায় পড়তে পারেন বলেও ভয় দেখানো হয়।

অর্থ আদায়ের ফাঁদ ও পুলিশের অভিযান

ঘটনার বর্ণনায় রিভারসাইড পুলিশ জানায়, ভাইরাস সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য ওই নারীর কাছে একটি ফোন নম্বর পাঠানো হয়। তাকে আশ্বস্ত করা হয় যে, ২৫ হাজার ডলার প্রদান করলে আর কোনো হয়রানির সম্মুখীন হতে হবে না।

পরবর্তীতে তিনি ওই নম্বরে ফোন করলে জানানো হয়, নগদ ২৫ হাজার ডলার Wells Fargo ব্যাংকের নিরাপত্তা কর্মীর কাছে দিতে হবে এবং ব্যাংকের খামে তা সংগ্রহ করা হবে। নির্দেশনা অনুযায়ী ওই নারী ব্যাংক থেকে অর্থ তুলে বাসায় আনেন এবং এক ব্যক্তি এসে তা সংগ্রহ করে।

এর কিছুক্ষণ পর আবারও ফোন করে আরও ৩০ হাজার ডলার দাবি করা হলে তিনি পুলিশের শরণাপন্ন হন। পুলিশের পরামর্শে তিনি অর্থ গ্রহণের জন্য ওই ব্যক্তিদের বাসায় ডাকেন। নির্ধারিত সময় তারা বাসায় এলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া পুলিশ তাদের আটক করে। পরে তাদের আদালতে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আদালতে হাজিরার শর্তে তারা জামিন পেয়েছেন।

সতর্কবার্তা ও পূর্বের ঘটনা

এ ধরনের প্রতারণার মুখোমুখি হলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে রিভারসাইড পুলিশ।

এর আগে গত ফেব্রুয়ারিতে স্প্যাম কল জালিয়াতির ঘটনায় নিউ ইয়র্কের বাফেলোতে বসবাসরত চাঁদপুরের নিয়ামত উল্লাহকে (৩১) পুলিশ গ্রেপ্তার করেছিল। তখন তার গাড়ি থেকে সোনার মুদ্রা এবং নগদ লক্ষাধিক ডলার উদ্ধারের তথ্য দেওয়া হয়।

নিয়ামত উল্লাহ নিজেকে ‘নর্টন অ্যান্টিভাইরাস’ টিমের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তিকে হুমকি দিয়ে মোটা অঙ্কের ডলার দাবি করেছিলেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে এবং তাকে Tigert Valley Regional Jail-এ পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।