ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৪০ এএম

স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার
স্ত্রী নির্যাতনের প্রতীকী ছবি

ইতালিতে গর্ভবতী স্ত্রীর ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত এক প্রবাসী বাংলাদেশিকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইতালির গোরিৎসিয়া প্রদেশের মনফালকোন শহর থেকে ওই প্রবাসীকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভেনিস বিমানবন্দর দিয়ে একটি বাণিজ্যিক ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত ব্যক্তির নাম মাসুম মিয়া (৫৫)। তার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার বেলাবো থানার চল্লাবাজ এলাকায়। তিনি গত ১৫ বছর ধরে ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় মনফালকোন এলাকার একটি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন।

দীর্ঘদিনের নির্যাতন, আদালতের কঠোর রায়

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, মাসুম মিয়া তার স্ত্রীর ওপর দীর্ঘদিন ধরে চরম পারিবারিক সহিংসতা চালিয়ে আসছিলেন। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও সন্তানদের সামনেই তাকে নিয়মিত লাথি, চড় ও ঘুষিসহ নানাভাবে মারধর করা হতো।

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর গোরিৎসিয়া আদালত তাকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। পরবর্তীতে Trieste Court of Appeal-ও এই সাজা বহাল রাখেন।

জননিরাপত্তার হুমকি বিবেচনায় বহিষ্কার

আদালতের চূড়ান্ত রায়ের পর গোরিৎসিয়ার প্রিফেক্ট (প্রশাসনিক প্রধান) ওই ব্যক্তির অবস্থান জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে তাকে অবিলম্বে ইতালির ভূখণ্ড থেকে বহিষ্কারের নির্দেশ দেন। নির্দেশ জারির পর ইতালীয় রাষ্ট্রীয় পুলিশ তাকে সরাসরি বিমানবন্দরে নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

এদিকে ভুক্তভোগী নারী ও তার সন্তানদের সুরক্ষার স্বার্থে ইতালীয় পুলিশ তাদের দায়িত্ব নিয়ে স্থানীয় একটি সামাজিক ‘Anti-Violence Center’-এ পাঠিয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

জিরো-টলারেন্স নীতি

ইতালির আইন ও বিচার ব্যবস্থার কঠোর প্রয়োগের বিষয়টি উল্লেখ করে স্থানীয় মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, পারিবারিক সহিংসতা এবং নারী ও শিশু নির্যাতনের বিষয়ে দেশটি জিরো-টলারেন্স নীতি অনুসরণ করে।