ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৫:০৯ এএম

ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা

কয়েক দিনের বিরতির পর আবারও ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আগের দিন ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার রাতে নিশ্চিত করেছে US Central Command (CENTCOM)। ইস্টার্ন টাইম অনুযায়ী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে এই হামলা শুরু হয়।

সাম্প্রতিক এই হামলার ফলে কয়েক মাস ধরে চলা সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এতে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বোমাবর্ষণের সময় ইরানের কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান এবং বুশেহর শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে বুধবার মিসরের দামিয়েত্তা ভূমধ্যসাগরীয় বন্দরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি গ্যাস সংরক্ষণ ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা Ambrey।

একই সময়ে পূর্ব ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাহিনী। এর জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

তবে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বন্দরে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও ড্রোন হামলার বিষয়টি অস্বীকার করেছে। এ ঘটনায় দায়ী পক্ষ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরাক ও মিসরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে মধ্যপ্রাচ্যের আরও দেশ এই সংকটে জড়িয়ে পড়তে পারে। এর আগে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক পথ অবরোধের আহ্বান জানিয়েছিল ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী।

বুধবার তেহরানকে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “এবার আমাদের পালা।” একই সঙ্গে ইরানকে কঠোর আঘাতের হুঁশিয়ারি দিলেও আলোচনার পথ খোলা রাখার কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী নৌযানে আক্রমণের কথা স্বীকার করেছে তেহরান। পাশাপাশি বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ যৌথভাবে তদারকির জন্য ওমানের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে দেশটি।