ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে দণ্ডিত এক প্রবাসী বাংলাদেশিকে ইতালি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভেনিস বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় দেশটির পুলিশ। ইতালির রাষ্ট্রীয় পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং স্থানীয় সংবাদমাধ্যম ইল গোরিৎসিয়ানো এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

আদালতের গোপনীয়তা রক্ষার নীতি অনুযায়ী পুলিশ ওই ব্যক্তির নাম প্রকাশ না করলেও স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে, তার নাম মাসুম মিয়া (৫৫)। বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার চল্লাবাজে।

তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় গোরিৎসিয়া প্রদেশের মনফালকোন এলাকার একটি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন।

তদন্ত সূত্রে জানা যায়, মাসুম মিয়া তার স্ত্রীর ওপর দীর্ঘ সময় ধরে নির্যাতন চালিয়ে আসছিলেন। এমনকি স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালে তাকে চড়, ঘুষি ও লাথি মারার মতো অভিযোগ প্রমাণিত হয়েছে।

গোরিৎসিয়া আদালত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর তাকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দেয়। পরে Trieste Court of Appeal-ও এই সাজা বহাল রাখে।

আদালতের রায়ের পর জননিরাপত্তার স্বার্থে ইতালীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। গোরিৎসিয়া পুলিশের ইমিগ্রেশন বিভাগ ভুক্তভোগী নারী ও তার সন্তানদের সুরক্ষার জন্য একটি ‘অ্যান্টি-ভায়োলেন্স সেন্টারে’ স্থানান্তরের ব্যবস্থা করে।

একই সঙ্গে অপরাধের গুরুত্ব বিবেচনায় পুলিশ কমিশনার মাসুম মিয়ার ইতালিতে বসবাসের অনুমতি (permit of stay) বাতিল করেন। পরে গোরিৎসিয়ার প্রিফেক্ট তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করেন। মঙ্গলবার পুলিশি পাহারায় তাকে ভেনিস বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এই বহিষ্কারের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং মনফালকোনের সাবেক মেয়র আন্না মারিয়া সিসিন্ট সন্তোষ প্রকাশ করে বলেন, “যারা নারী ও শিশুদের ওপর সহিংসতা চালায় এবং মানবিক মর্যাদা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, তাদের আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই।”

মনফালকোনের বর্তমান মেয়র লুকা ফাসান এই ঘটনাকে ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “পরিবারের ভেতর নারী নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না। যারা ইতালিতে বসবাস ও কাজ করতে চান, তাদের অবশ্যই আমাদের আইন ও সামাজিক মূল্যবোধ মেনে চলতে হবে।”

এ বিষয়ে মিলানের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল শরিফুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসন এই বহিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে তিনি প্রবাসী বাংলাদেশিদের ইতালির আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।