ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

সৌদিতে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ? ৩০ জুনই শেষ সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০২:৩৯ পিএম

সৌদিতে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ? ৩০ জুনই শেষ সুযোগ

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া প্ল্যাটফর্ম। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী কর্মীদের বৈধতা নবায়নের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এই সময়ের মধ্যে নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করতে পারবেন।

কিওয়া জানিয়েছে, আগামী জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যে সময় কাজ করানো হয়েছে সেই সময়ের সব বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

ইকামার মেয়াদ ১৮০ দিনের বেশি থাকলে ব্যতিক্রম

তবে একটি বিশেষ ব্যতিক্রমের কথাও জানানো হয়েছে। কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ যদি কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন সম্ভব না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।

তবে ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা এড়াতে নিয়োগকর্তাকে একসঙ্গে ইকামা ওয়ার্ক পারমিট দুটিই নবায়ন করতে হবে।

নিয়োগকর্তাদের প্রতি আহ্বান

কিওয়া আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মী তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন, তাদের নামও স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাতিল হয়ে যাবে। ক্ষেত্রেও বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজে রাখার সময়ের সব বকেয়া ফি আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

তাই বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ করে সংশ্লিষ্ট কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনগত জটিলতা অতিরিক্ত আর্থিক দায় এড়াতে নির্ধারিত সময়সীমার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া প্ল্যাটফর্ম।

সূত্র: কিওয়া প্ল্যাটফর্ম, সৌদি আরব