ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

আবুধাবি-ঢাকা রুটে ইতিহাদের আবারও যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৫:০০ এএম

আবুধাবি-ঢাকা রুটে ইতিহাদের আবারও যাত্রা শুরু

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন সম্পর্ক আরও জোরদার করতে আবুধাবি-ঢাকা রুটে সরাসরি বিমান চলাচল শুরু করেছে ইতিহাদ এয়ারওয়েজ। গত ২৬ জুন আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উদ্বোধনী ফ্লাইটটির সব টিকিটই বিক্রি হয়েছিল। বোয়িং ৭৭৭ মডেলের বিশাল উড়োজাহাজ দিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই রুটটি পুনরায় চালু করল সংস্থাটি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই রুটের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে পণ্য পরিবহন (কার্গো) এবং যাত্রীসেবা আরও সহজতর করা। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত এবং বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে পৌঁছানোর ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে গালফ নিউজ জানায়, গত ২৬ জুন রাত ১০টায় ইওয়াই-৩৮২ (EY382) ফ্লাইটটি আবুধাবি থেকে উড্ডয়ন করে এবং পরদিন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সপ্তাহে চার দিন (সোম, বুধ, শুক্র শনিবার) আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। আর ঢাকা থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার রোববার আবুধাবির উদ্দেশে ফ্লাইটটি রওনা হবে।

বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে ২৮টি বিজনেস ক্লাস এবং ৩৭৪টি ইকোনমি ক্লাস আসন রয়েছে। যাত্রী পরিবহনের পাশাপাশি এই রুটে বিশাল কার্গো সুবিধা দেবে ইতিহাদ।

ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আন্তোনিয়ালদো নেভেস বলেন, "প্রথম ফ্লাইটটি পুরোপুরি বুকড হওয়া প্রমাণ করে যে এই রুটে কী পরিমাণ চাহিদা রয়েছে। দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন এই সাফল্য।"

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিশাল বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইউরোপে যাতায়াতকারী প্রবাসীদের জন্য আবুধাবি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করবে।

সূত্র: গালফ নিউজ