ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম

প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প

সফলভাবে সম্পন্ন হলো ইতালির নাপোলিতে বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী বিশেষ কনসুলার সেবা। গতকাল এবং আজ, ২৬শে এপ্রিল—নাপোলির কামপানিয়া অঞ্চলে বসবাসরত হাজার হাজার প্রবাসীর উপস্থিতিতে মুখর ছিল এই বিশেষ ক্যাম্প।

রোমস্থ বাংলাদেশ দূতাবাসের একটি দক্ষ টিম এই দুই দিন প্রবাসীদের দোরগোড়ায় ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি এবং এনভিআর (NVR)-সহ বিভিন্ন জরুরি সেবা প্রদান করে। কামপানিয়া প্রদেশের প্রায় ৩৫ হাজার বাংলাদেশির দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেয় দূতাবাস কর্তৃপক্ষ। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের জন্য রাখা হয়েছিল আলাদা অগ্রাধিকার।

সেবা নিতে আসা প্রবাসীরা জানান, রোমে গিয়ে কাজ সারতে যেখানে কয়েকদিন সময় ও অনেক অর্থের প্রয়োজন হতো, সেখানে নাপোলিতে এই আয়োজনের ফলে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। তবে যারা নির্দিষ্ট সময়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেননি, তাদের জন্য আবারও এমন ক্যাম্প আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।

আজ বিকেলে নির্ধারিত সময়ের মধ্যেই কনসুলার টিমের কার্যক্রম সফলভাবে শেষ হয়। প্রবাসীদের সেবায় দূতাবাসের এই ভ্রাম্যমাণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।