ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টি

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজন নাহিদা এস বৃষ্টিও আর জীবিত নেই বলে জানা গেছে। তার ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রান্ত জানান, রবিবার (২৬ এপ্রিল) সকালে ফ্লোরিডা পুলিশ তাকে ফোন করে জানায়, তারা বৃষ্টির মরদেহ খুঁজে বের করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘পুলিশ আমাদের জানিয়েছে, সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তা দুজন মৃত ব্যক্তির।’ পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুজনের মরদেহই সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন।

প্রান্ত বলেন, ‘পুলিশ এখনো বৃষ্টির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তারা শুধু পরিবারকে জানিয়েছে। তারা বলেছে, ফরেনসিক রিপোর্ট পাওয়ার চেষ্টা চলছে এবং আজ রাতেই (বাংলাদেশ সময়) আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।’

প্রান্ত তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার বোন আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা থেকে নিখোঁজ এক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে এবং তার রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন। শেরিফ অফিস জানায়, লিমনের মরদেহ গতকাল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করা হয়।

লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পড়ছিলেন এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুজনের বয়সই ২৭ বছর এবং সর্বশেষ ১৬ এপ্রিল তাদের দেখা গিয়েছিল।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়। এর আগে সহিংসতার অভিযোগ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ওই বাসায় যায় বলে জানান ডেপুটি চিফ জোসেফ মাওরার।

শেরিফ অফিস জানায়, সাবেক এই শিক্ষার্থীর বিরুদ্ধে মারধর, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন রাখা এবং মরদেহ সরানোর মতো অভিযোগ আনা হয়েছে।

ক্যাম্পাস পুলিশ ও সিএনএন-এর তথ্য অনুযায়ী, ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধুর মাধ্যমে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়। এর আগের দিন বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের শেষবার দেখা গিয়েছিল।

মেডিক্যাল এক্সামিনার লিমনের মৃত্যুর কারণ নির্ধারণের কাজ করছেন এবং এ সপ্তাহান্তে ময়নাতদন্তের ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন মাওরার।

গ্রেপ্তারের আগে হিশাম আবুগারবিয়েহকে অন্তত দুইবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রথমে তিনি সহযোগিতা করলেও পরে বৃহস্পতিবার আর সাড়া দেননি।

শুক্রবার তদন্তকারীরা লিমন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হন।

গ্রেপ্তারের সময় তিনি একটি বাড়ির ভেতরে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। পরে সোয়াট টিম ও আলোচনাকারীদের উপস্থিতিতে তিনি আত্মসমর্পণ করেন।

ঘটনার সত্যতা বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি-এর প্রেস উইংও নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এফবিআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় তদন্তকারীদের সঙ্গে সমন্বয় করছে এবং একজন প্রতিনিধি ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন।

পুলিশ আগে জানিয়েছিল, ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ট্যাম্পায় নিজ বাসায় লিমনকে সর্বশেষ দেখা যায়। অন্যদিকে, একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে বৃষ্টিকে শেষবার দেখা যায়।

দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় ফ্লোরিডায় তাদের বন্ধু এবং বাংলাদেশে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

লিমনের মরদেহ উদ্ধারের আগে তার ভাই জোবায়ের আহমেদ সিএনএন-কে বলেন, তাদের পরিবার ‘গভীর কষ্টে’ দিন কাটাচ্ছে।

‘এটা আমাদের জন্য বিধ্বংসী ঘটনা’, বলেন তিনি।

‘আমরা যেন অনুভূতিহীন হয়ে যাচ্ছি। কী হতে পারে, সবই সম্ভব মনে হচ্ছে। আমরা শুধু সত্যটা জানতে চাই। দুজন শিক্ষার্থী হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে না।’

সিএনএন-এর তথ্য অনুযায়ী, লিমন তার পরিবারের সঙ্গে বৃষ্টির বিষয়ে কথা বলেছিলেন এবং তারা বিয়ের কথাও ভাবছিলেন বলে তার ভাই জানান।