ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

স্পেন সরকার দেশটিতে অবস্থানরত নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন দিয়েছে। এর আওতায় প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার গতকাল মঙ্গলবার এই কর্মসূচির অনুমোদন দেয়। স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। খবরটি দিয়েছে আল–জাজিরা।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো স্পেনেও অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে। এমন প্রেক্ষাপটে স্পেন সরকারের এই উদ্যোগ দেশটিকে একটি ব্যতিক্রমী অবস্থানে নিয়ে এসেছে।

তবে সানচেজ সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক বিরোধিতাও সৃষ্টি করেছে। বিরোধী দলগুলোর পাশাপাশি সরকারি কিছু কর্মকর্তার মধ্যেও অসন্তোষ দেখা গেছে। তাঁদের মতে, এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।
অভিবাসন আইন সংশোধনের জন্য ডিক্রি জারির মাধ্যমে দ্রুততার সঙ্গে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এতে আইনসভাকে পাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে, যেখানে বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। এর আগে ‘সাধারণ ক্ষমা’ সংক্রান্ত একটি বিল আইনসভায় পাসের চেষ্টা ব্যর্থ হয়েছিল।

নতুন কর্মসূচি অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে নথিহীন অভিবাসীরা এক বছরের জন্য স্পেনে বসবাস ও কাজের অনুমতির আবেদন করতে পারবেন।
স্পেনের অভিবাসনবিষয়ক মন্ত্রী এলমা সাইজ জানান, বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ করা হবে। এই প্রক্রিয়া চলবে ৩০ জুন পর্যন্ত।
আবেদনের জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে এবং কমপক্ষে পাঁচ মাস বসবাসের প্রমাণ দেখাতে হবে। এছাড়া কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। যাঁদের আবেদন অনুমোদিত হবে, তাঁরা এক বছর পর স্থায়ী বসবাস ও অন্যান্য কাজের অনুমতির জন্য আবেদন করার যোগ্য বিবেচিত হবেন।

স্পেনের জনসংখ্যায় বয়স্ক মানুষের হার বাড়ছে। প্রধানমন্ত্রী সানচেজ এই সমস্যার সমাধানে অভিবাসীদের সম্পৃক্ত করতে চান। তাঁর মতে, এই উদ্যোগ একটি ‘ন্যায়সংগত ও প্রয়োজনীয়’ পদক্ষেপ।
তবে বিরোধী দল পিপলস পার্টির নেতা আলবার্তো নেজ ফেইহো এই উদ্যোগকে ‘অমানবিক, অন্যায্য, অনিরাপদ এবং অ-টেকসই’ বলে সমালোচনা করেছেন। যদিও এই মধ্য ডানপন্থী দলটি ক্ষমতায় থাকাকালে চলতি শতকের শুরুতে দুবার একই ধরনের উদ্যোগ নিয়েছিল।

সরকারের হিসাব অনুযায়ী, এই কর্মসূচির আওতায় প্রায় পাঁচ লাখ নথিহীন অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাবেন, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
স্পেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গতকাল মঙ্গলবার আল-জাজিরার এক ভিডিওতে বার্সেলোনায় বাংলাদেশিদের আনন্দ উদ্যাপন করতে দেখা যায়। বৈধতার সুযোগ পাওয়ায় তাঁরা প্রধানমন্ত্রী সানচেজকে ধন্যবাদ জানান।
বাংলাদেশি অভিবাসী মুরুল ওয়াইদ আল-জাজিরাকে বলেন, এখানে কাজ নেই, থাকার জায়গা নেই—জীবন খুবই কঠিন। তাই বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় সবাই এখন খুব খুশি।