ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে

আফগানিস্তানে বোমা হামলার প্রতিবাদে রোমে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ এএম

আফগানিস্তানে বোমা হামলার প্রতিবাদে রোমে বিক্ষোভ

মিনহাজ হোসেন, ইতালি

আফগানিস্তানে চলমান বো*মা হাম*লার প্রতিবাদে ইতালির রাজধানী রোমে বিক্ষোভ সমাবেশ করেছে আফগানিস্তান সমিতি ইতালি। সমাবেশে হামলা অবিলম্বে বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

সমিতির অভিযোগ, পাকিস্তান পরিচালিত এই হামলাগুলো আন্তর্জাতিক আইন, আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ২০২৬ সালের মার্চ মাসে হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং নির্বিচারে বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সম্প্রতি একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে বিমান হামলায় ৪০০-র বেশি মানুষ নিহত এবং ২০০-র বেশি আহত হয়েছেন। সংগঠনটি এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

রোমের Piazza della Repubblica-তে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, "নিরস্ত্র বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে। আমরা ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার এবং অপরাধীদের জবাবদিহি চাই।"

সমিতি ইতালীয় ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়েছে।