ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর
নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নিশাত জান্নাত

নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩১ মার্চ রাতে মারা গেছেন নিউইয়র্কের কুইন্সের নাগরিক কলেজের বাংলাদেশি শিক্ষার্থী নিশাত জান্নাত। কুইন্সের রোজভেল্ট এভিনিউ ৬২ স্ট্রিটের ক্রসওয়াক অতিক্রমকালে বেসরকারী রয়েল ওয়েস্ট গারভেজ ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।

তিনি কাজ শেষে ফুড ফেয়ার নামক দোকান থেকে ছোট বোনের জন্য কেক ক্রয় করে বাসায় ফিরছিলেন । ওই সময় ঘাতক গারভেজ ট্রাক তার জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে ফেলে। গারভেজ ট্রাকটি ৩৮ বছর বয়সী একজন নারী চালাচ্ছিলেন

নিশাত জান্নাতের পিতা হেলাল আহমদ বায়তুল জান্নাহ জামে মসজিদ, উডসাইডের ইমাম। তাঁরা ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে সপরিবারে আসেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রায়গড গ্রামে।

এই ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আমরা এই নির্মম ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসার জন্য কংগ্রেস ওয়েমেন মিস গ্রেস, মেয়র মামদানীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা কামনা করেছেন বাংলাদেশী কমিউনিটির নেতারা।