ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম

যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ?
ইরানে হামলা

হামলা স্থগিতের ঘোষণা

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে পূর্বঘোষিত হামলা ৫ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


‘ফলপ্রসূ’ আলোচনার দাবি

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর চতুর্থ সপ্তাহে এসে সোমবার ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং আলোচনা ‘ফলপ্রসূ’ হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় তিনটি দেশ মধ্যস্থতা করেছে।


ইরানের অস্বীকার

যদিও ইরানি গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো আলোচনা হয়নি।


ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য

সোমবার (২৩ মার্চ) সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প বলেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে

'অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ'
আলোচনা হয়েছে।

তিনি জানান, এই আলোচনার লক্ষ্য মধ্যপ্রাচ্যে শত্রুতার চূড়ান্ত অবসান। পাশাপাশি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের নির্দেশ দেন।


বৈশ্বিক বাজারে প্রতিক্রিয়া

ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমতে শুরু করে এবং শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা যায়।


ইরানের পাল্টা বক্তব্য

ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো ধরনের যোগাযোগ হয়নি।

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়,

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ চলছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাতে বলা হয়,

ট্রাম্পের এই বক্তব্য মূলত 'বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমানোর একটি অপকৌশল' এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ক্ষেপণ।


ফারসের সূত্রের দাবি

ইরানের সংবাদ সংস্থা ‘ফারস’ নাম প্রকাশ না করা একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি বা কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও ইরানের যোগাযোগ হয়নি।

সূত্রটি আরও দাবি করে,

উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর ট্রাম্প মূলত ‘পিছু হটেছেন’।


আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই

আল জাজিরা জানিয়েছে, ইরান সরকারের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার কাছ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


মধ্যস্থতায় তিন দেশ

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর বরাতে রয়টার্স জানায়, এই সংকট নিরসনে তিনটি দেশ মধ্যস্থতা করছে।

দেশগুলোর প্রতিনিধিরা হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

মধ্যস্থতাকারী দেশগুলো:

  • তুরস্ক
  • মিশর
  • পাকিস্তান

আলোচনার উদ্দেশ্য

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়,

এই আলোচনার মূল উদ্দেশ্য হলো যুদ্ধের অবসান এবং জমে থাকা সমস্যাগুলোর সমাধান।


উত্তেজনা প্রশমনের ইঙ্গিত

মেহের নিউজ জানিয়েছে, তেহরান উত্তেজনা কমাতে কিছু উদ্যোগ নেওয়ার কথা স্বীকার করেছে। তবে তারা চায় যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় অংশ নিক।

কারণ ইরানের মতে, ওয়াশিংটনই এই যুদ্ধের সূত্রপাত করেছে।


হোয়াইট হাউসের নীরবতা

হোয়াইট হাউস আলোচনার স্থান বা অংশগ্রহণকারীদের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।