ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন?
ইরানে হামলার প্রতিবাদে আঙ্কারায় ট্রাম্পের ছবিতে আগুন দিয়ে বিক্ষোভ করেন তুরস্কের বাসিন্দারা।

ইরান-এ যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে অবস্থান নিচ্ছেন না অধিকাংশ মার্কিনি। প্রতি চারজনের মধ্যে তিনজন এই পদক্ষেপের বিরোধিতা করছেন।

এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার ঘটনায় প্রথমবারের মতো মার্কিন সেনা নিহত হওয়ার খবর প্রকাশ করেন।

গতকাল রোববার (২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্স/ইপসস পরিচালিত এক জরিপে দেখা যায়, প্রায় ৪৩ শতাংশ মার্কিনি ইরানে মার্কিন হামলার বিরোধিতা করছেন।

জরিপ অনুযায়ী, ইরানে হামলার পক্ষে সমর্থন দিয়েছেন ২৭ শতাংশ মার্কিনি এবং ২৯ শতাংশ এ বিষয়ে কোনো মত প্রকাশ করেননি।

এ ছাড়া জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জন মার্কিনির ৯ জনই বলেছেন, ইরান হামলা নিয়ে তারা খুব বেশি কিছু শোনেননি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ দ্বিতীয় দফা হামলার দ্বিতীয় দিনে ট্রাম্প দাবি করেন, ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন। গত বছর জুনেও এই দুই দেশ যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল।

ট্রাম্প আরও বলেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো একে একে ডুবিয়ে দিচ্ছে। ইতোমধ্যে অন্তত ৯টি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে ধ্বংস করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সংঘাতের প্রথম দিন শনিবার ইরানের পাল্টা হামলায় কোনো মার্কিনি নিহত হয়নি বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানালেও দ্বিতীয় দিন অর্থাৎ রোববার জানানো হয়—৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বোমার টুকরোর আঘাতে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন।

তবে ঘটনাস্থল বা আহতের সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানান, কুয়েত-এর একটি ঘাঁটিতে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

এই ঘটনার পর ট্রাম্প বলেন, মার্কিন সেনাদের মৃত্যুর কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

জাতিসংঘে মার্কিন দূত মাইকেল ওয়াল্টজ বলেন, ‘স্বাধীনতা এমনি এমনি আসে না।’

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যা-ই বলুন না কেন, ইরানে মার্কিন হামলা যে ট্রাম্পের দেশের জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছে না, তা রয়টার্সের জরিপেই প্রতিফলিত হয়েছে।