ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

বিদেশে শ্রমবাজার নষ্টের জন্য কাদের দায়ি করলেন আসিফ নজরুল? ‘সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে’, ‘মালিকের গলা কাটে’

প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম

বিদেশে শ্রমবাজার নষ্টের জন্য কাদের দায়ি করলেন আসিফ নজরুল? ‘সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে’, ‘মালিকের গলা কাটে’

বিদেশের শ্রমবাজার বন্ধ হওয়ার পেছনে বাংলাদেশের শ্রমিকদের আচরণগত সমস্যা দেখছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেছেন, বাহরাইনে এক নিয়োগকর্তাকে গলা কেটে হত্যা করার পর সেখানে বাজার নষ্ট হয়েছে। মধ্যপ্রাচ্যে ব্রাহ্মণবাড়িয়া-সিলেটের লোকজন ঘোষণা দিয়ে মারামারি করে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ নিয়ে এক সেমিনারে আসিফ নজরুল এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সেদিন তিনি একটা পত্রিকায় দেখেন বিদেশে বাংলাদেশের শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে। দোষ করা হয় সরকারের, এর দোষ এর দোষ, রিক্রুটিং এজেন্সিরও দোষ হয়।

“ওইখানে যারা আছেন, তাদের কারও কারও কর্মকাণ্ড সম্পর্কে জানেন? বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ মালিকের গলা কেটে ফেলা হয়েছে।

“বিভিন্ন দেশে বাংলাদেশের যে বদনাম, আমি মধ্যপ্রাচ্যের দেশে আমি কয়েকবার মিটিং করেছি। আমি শুনেছি ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে।”

আসিফ নজরুল বলেন, সৌদি আরবের একটা জায়গা আছে যেখানে বাঙালি ‘টেরররা মাস্তানরা’ বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসার ভেতরে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে।

“এগুলি কি মিথ্যা কথা ভাই?”, প্রশ্ন রাখেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা।

প্রবাসীদের সঙ্গে তার কথোপকথন তুলে ধরে আসিফ নজরুল বলেন, “আমি বললাম পুলিশকে খবর দেন না কেন? বলে, ‘পুলিশকে খবর দিলে যে দোষী আছে আর যে নির্দোষ আছে সবাইকে বাইর করে দেবে, এ জন্য কাটা হাত নিয়েও অপেক্ষা করি’।”

এই বাজে কাজগুলো ‘১০ জন’ করে কিন্তু ১০ হাজার, ১০ লাখ লোক ভোগে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, “সৌদি আরবে যদি ১০ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে, নিয়ম মেনে কাজ করে, আর যদি ১০ টা লোক রাস্তাঘাটে মারামারি করে, একটা লোক যদি মার্ডার করে, ১০ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না।

“আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদেরও সচেতন হতে হবে। আপনাদের ১ লক্ষ ১০ লক্ষ লোকের জীবনকে বিপন্ন করে দিচ্ছে, দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে মাত্র ১০ টা ২০ লোক।”

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিক এবং তিনি অনেক চেষ্টা করেছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, “আমি সৌদি আরবে দুইবার গিয়েছি। একটা স্টেজে যখন আমাদের বলে তোমাদের শ্রমিকরা ‘এটা’ করে, আমাদের তখন কোনো উত্তর থাকে না।

“আমরা চেষ্টা করছি—আমাদের সচেতনতা বৃদ্ধির কর্মসূচি আছে, প্রশিক্ষণ কার্যক্রম আছে। আমরা নানা ধরনের উদ্বুদ্ধকরণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"