ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

বন্ধুত্বের বার্তা নিয়ে চীনে মোদী, গলবে বরফ?

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ১২:০৯ এএম

বন্ধুত্বের বার্তা নিয়ে চীনে মোদী, গলবে বরফ?

হায়, সেলুকাস! যে দেশকে একসময় ‘পরম বন্ধু’ ভেবে কাছে টানা হয়েছিল, তার কাছেই ‘দাগা’ খেয়ে এখন পা বাড়ালেন নরেন্দ্র মোদি—সেই দেশ আর কেউ নয়, প্রতিবেশী চীন। প্রায় সাত বছর পর মোদির চীন সফরের উদ্দেশ্য শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক স্বার্থ রক্ষাও।

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। এতে অস্বস্তিতে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আঘাত সামলাতেই এবার তাঁকে শত্রু চীনের দিকেই হাত বাড়াতে হচ্ছে। ভাগ্যের পরিহাস, যুক্তরাষ্ট্রের চরম প্রতিদ্বন্দ্বী চীনকেই এখন সম্ভাব্য সহযোগী হিসেবে ভাবছে নয়াদিল্লি। আবারও যেন ফিরে আসছে সাত দশক আগের ‘হিন্দি-চীনি ভাই ভাই’ স্লোগানের প্রতিধ্বনি।

বিশ্ববাসী জানে, এই চীনকেই ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এশিয়া-প্রশান্ত অঞ্চলের চার দেশের জোটে (কোয়াড) যোগ দিয়েছিল ভারত। জোটে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আছে অস্ট্রেলিয়া ও জাপান। অথচ এখন বাস্তবতার চাপেই চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে ভারত। মজার ব্যাপার হলো, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধেও কঠোর অবস্থানে আছে। সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে নয়াদিল্লি।

এদিকে, কোয়াডের অন্য সদস্য অস্ট্রেলিয়ার বেশিরভাগ পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক রেখেছে ন্যূনতম ১০ শতাংশ, যা কার্যকর হয়েছে গত ৯ এপ্রিল থেকে।
জাপানের রপ্তানি পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৫ শতাংশ, এর বাইরে টোকিওকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে হবে ৫৫০ বিলিয়ন ডলার। এসবের বিনিময়ে গত ২২ জুলাই ওয়াশিংটন ও টোকিওর মধ্যে বাণিজ্য চুক্তি হয়।
কিন্তু ভারতের ওপর চাপানো হয়েছে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক।

শনিবার (৩০ আগস্ট) ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, চীনের তিয়ানজিন শহরে সোমবার থেকে শুরু হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দুই দিনের সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। ১০ সদস্যবিশিষ্ট এই জোটের সম্মেলনে যোগ দিয়েই প্রতিবেশী চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করবেন তিনি। তাই সম্মেলনটি সবার নজরে।

আজ এক্সে দেওয়া পোস্টে মোদি লিখেছেন, “চীনের তিয়ানজিন শহরে পৌঁছেছি। এসসিও সম্মেলনের ফল ও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি।”

প্রায় ৭ বছর পর মোদির চীন সফর হচ্ছে। দ্য হিন্দু আরও জানিয়েছে, সম্প্রতি দুই দিনের জাপান সফরে ভারত ও জাপানের মধ্যে ১৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তখন এক্সে নরেন্দ্র মোদি লিখেছিলেন, তাঁর জাপান সফর দুই জাতির জন্যই স্মরণীয় হয়ে থাকবে।

এখন সবার দৃষ্টি—চীন সফরে কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে কি না। অর্থাৎ, ৭ বছরের জমে থাকা বরফ গলবে কি না।