ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম

মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?

মিয়ানমারে শুক্রবার ধ্বংসাত্মক যে ভূমিকম্প আঘাত হেনেছে তা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, দুর্যোগের মডেল অনুযায়ী, দেশটিতে এই ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের স্বয়ংক্রিয় পর্যালোচনা বলছে, মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইং শহরের উত্তর-পশ্চিমে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ইউএসজিএস বলছে, মিয়ানমারের ভূমিকম্পে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। দুর্যোগের মাত্রা ব্যাপক বিস্তৃত হতে পারে। মিয়ানমারের মান্দালয় শহর ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী হওয়ায় সেখানে হতাহত বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ শহরটিতে ১০ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে।

শনিবার সকালের দিকে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার বলেছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন ২ হাজারেরও বেশি। তবে ইউএসজিএসের বিশ্লেষণে বলা হয়েছে, মিয়ানমারে আঘাত হানা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে সম্ভাব্য প্রাণহানির সংখ্যা ১০ হাজার থেকে এক লাখ হতে পারে। প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত না হলেও এটি সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় ৩৫ শতাংশ।

দেশটিতে ভূমিকম্পে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন ডলার হতে পারে বলে একই ধরনের শঙ্কার কথা জানিয়েছে ইউএসজিএস। যা মিয়ানমারের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণকেও ছাড়িয়ে যেতে পারে।

মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গত চার বছর ধরে গৃহযুদ্ধ চলছে। সামরিক জান্তার বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন করছে গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। সেনা শাসনের কবলে থাকা দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে উদ্ধার কার্যক্রম ও স্বাস্থ্যসেবা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

বিপজ্জনক ফাটল ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) জিওফিজিকাল অ্যান্ড ক্লাইম্যাট হ্যাজার্ড বিভাগের ইমেরিটাস অধ্যাপক বিল ম্যাকগুইয়ার বলেছেন, সম্ভবত প্রায় এক শতাব্দীর মধ্যে মিয়ানমারের মূল ভূখণ্ডে বৃহত্তম ভূমিকম্প আঘাত হেনেছে শুক্রবার।

রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কয়েক মিনিট পর দেশটিতে প্রথম আঘাত হানা আফটার শকের মাত্রা ছিল ৬ দশমিক ৭। দেশটিতে আগামী কয়েক দিনে আরও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের (আইসিএল) টেকটোনিক্স বিশেষজ্ঞ রেবেকা বেল বলেছেন, মিয়ানমারের স্যাগাইং ফল্টের এক পার্শ্বের সঙ্গে আরেক পার্শ্বের ‘স্ট্রাইক-স্লিপ’ ঘটেছে। কোনও ফল্টে স্ট্রাইক-স্লিপ ঘটলে সাধারণত সেখানে একটি ফল্টের ওপরের দু’টি ব্লক একে অপরের পাশ দিয়ে পিছলে যায়।

স্যাগাইং ফল্টের পশ্চিমে ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের অবস্থান। এই প্লেটের মুখে রয়েছে সানডা প্লেট; যা দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশিরভাগ অংশ নিয়ে গঠিত। আর এই ফল্টটির অবস্থান এবং নড়াচড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেয়াস ফল্টের মতোই।

বিশেষজ্ঞ রেবেকা বেল বলেছেন, স্যাগাইং ফল্টের আকার অনেক দীর্ঘ; প্রায় এক হাজার ২০০ কিলোমিটার এবং এটি একেবারে সোজা। ফল্ট সোজা থাকার অর্থ ভূমিকম্প বৃহৎ অঞ্চলজুড়ে সংঘটিত হতে পারে। ফল্ট পিছলে যাওয়ার ক্ষেত্র যত বড় হয়, ভূমিকম্পের মাত্রা ও ব্যাপ্তি তত বেশি হয়।

এই ধরনের ঘটনায় ভূমিকম্প ‘‘বিশেষ ধ্বংসাত্মক’’ হতে পারে বলে মন্তব্য করেছেন বেল। তিনি বলেন, মিয়ানমারে ভূমিকম্পটি বেশি গভীরতায় সংঘটিত হয়নি। যে কারণে ভূমিকম্পের শক্তি ভূপৃষ্ঠের জনবহুল অঞ্চলে তীব্র হয়েছে। এর ফলে ভূপৃষ্ঠ প্রচুর কাঁপছে।