ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

নির্বাচনকে প্রত্যাখান করে  নাপোলীতে বি এন পির প্রতিবাদ সভা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯, ০৫:৫২ পিএম

নির্বাচনকে প্রত্যাখান করে  নাপোলীতে বি এন পির প্রতিবাদ সভা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইতালী বি এন পির নাপোলী শাখা। এই ফলাফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছে তারা। গত ২৭ জানুয়ারি রোববার রাতে ইতালীর প্রাচীনতম শহর নাপোলীর স্থানীয় একটা রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অতিথিরা এসব কথা বলেন। সভায় নাপোলী বি এন পির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও নাপোলী জুলিয়ানো বিএনপির সভাপতি সুলেমান বেগ এবং নাপোলী যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী বি এন পি সহ সভাপতি শাহজাহান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোলী যুবদলের সভাপতি আবু নাসির, প্রধান বক্তা নাপলী মহানগর বিএনপির সভাপতি মিজান মজুমদার এছাড়াও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোলী বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, নাপোলী যুবদলের সাংগঠনিক সম্পাদক নানু মিয়া, সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইতালী শাখার যুগ্ম আহবায়ক আব্দুল কাহার, যুগ্ম আহবায়ক মিনহাজ হোসেন, মাছুম বিল্লাহ, আব্দুলা মামুন, নাপোলী জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সজল মন্ডল, নাপোলী জিয়া পরিষদ মহানগরের সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, নাপোলী উলামাদলের সভাপতি ফরিদ উদ্দিন, নাপোলি মহানগর যুবদলের সভাপতি আফিল উদ্দিন, নাপোলী মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মিন্টু মিয়া আবুল খায়ের, রুহিন আহমদ, সহ নাপোলি বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। প্রধান অতিথি শাহজাহান তালুকদার বলেন,' দেশের প্রায় সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এ পর্যন্ত বিভিন্ন দলের বিভিন্ন দেশ থেকে নির্বাচন বর্জন করার দাবি করেছেন। এ অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করা হোক '। তিনি এ নির্বাচনের কথিত ফলাফল প্রত্যাখ্যান করেন এবং নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেন। এতে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সংসদ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রেতাত্মা। এ সংসদ গণবিরোধী, ভুয়া ভোটের সংসদ বসেছিল সেদিন। তারা বলেন, প্রহসনের নির্বাচন করতে নির্বাচন কমিশন, আইন-আদালত, পুলিশ-প্রশাসন সবাই ভুয়া ভোটের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গুলি হেলনে উঠবস করতো। ধূর্তামি, শঠতা ও নির্মম দমন-পীড়নের মাধ্যমে অনেক আগে থেকেই নির্বাচনি মাঠ কব্জায় নিয়ে একতরফা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। ভোটের মাঠ শূন্য করতে সরকারি প্রশাসন মহা-তৎপরতায় লিপ্ত ছিল। নির্বাচনের আগের রাতে ক্ষমতাসীন দলের কর্মীরা ব্যালট বাক্স ভরে রাখেন এবং ভোটারদের ভয়ভীতি দেখিয়েছেন।তারা উল্লেখ করেন আওয়ামী লীগ ও দলটির জোট সদস্যরা ৯৫ শতাংশ আসন নিশ্চিত করার পর বিএনপি নেতৃত্বাধীন জোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তখন থেকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালী সহ বিভিন্ন দেশের বি এন পি সমর্থক ও বি এন পি সংগঠনের নেতৃবৃন্দরা ভোট জালিয়াতি ও ভীতি প্রদর্শনের অভিযোগের তদন্তের দাবি জানিয়ে আসছে। পরিশেষে নাপোলী বি এন পি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সমাপনি বক্তব্যর মাধ্যমে ও ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও একমিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।