ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

প্যারিসে জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৩:০১ এএম

প্যারিসে জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
সোমবার দুপুরে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক হলরুমে ইউরো বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে " জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কবি সুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আয়ারল্যান্ডে কর্মরত চিকিৎসক, সংগঠনের উপদেষ্টা ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অপু আলম, একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন,লিগাল এইড এর সভাপতি এম এ আজাদ, বিকশিত নারী সংস্থার সভাপতি সৈয়দা তৌফিকা সাহেদ,বিশিষ্ট সমাজসেবক হোসেন সিদ্দিকী। বাজেটের প্রত্যাশা শীর্ষক আলোচনা অংশ নেন লুডুভিক বাংলা বিভাগের প্রধান এম আলী চৌধুরী, ইউরো বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পরিবেশবাদী সাংবাদিক শেখ এমরান, ফ্রান্সের সভাপতি এটিএন বাংলা (ইউকে) ফ্রান্স প্রতিনিধি, উইমেন আই ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, আলী হোসেন, ওভার ভিলা জাতীয় মসজিদের খতিব হাফিজ জিল্লুর রহমান, ইউরো ফোকাস ফ্রান্স প্রতিনিধি মহিউদ্দিন নিশু, খান দিলওয়ার,শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খান আরজু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহাউদ্দিন,রাজনীতিবিদ শাহেদ আহমদ, আব্দুর রব, আব্দুল আজিজ, সেলিম পাটোয়ারী, করিম উদ্দিন আকঞ্জি, সুমন বড়ুয়া। বাবু সুরঞ্জিত,ঢালি দ্বীপ। বক্তারা বলেন দেশের প্রধান আয়ের উৎস হচ্ছেন প্রবাসীরা অথচ তাদের জন্য কোন বরাদ্দ নেই এটা কি হতে পারে।বর্তমানে বিশ্বের আনাচে-কানাচে বাংলাদেশের প্রায় দেড় কোটি প্রবাসী আছেন। অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে বিবেচিত রেমিট্যান্স যোদ্ধাদের জন্যে আসন্ন বাজেটে সময়োপযোগী সুযোগ-সুবিধা দিতে হবে। গত অর্থবছরে মোট বাজেটের শূন্য দশমিক ২২ শতাংশ ছিল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জন্য যা ওই অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের চেয়ে মাত্র শূন্য দশমিক ৪৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের চিত্রও একই। এ অর্থবছরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জন্য বাজেট মোট বাজেটের মাত্র শূন্য দশমিক ১৫ শতাংশ। আর বাজেটে এ পুরো অর্থই খরচ হয় মন্ত্রণালয়ের নিজস্ব খরচের খাতে। এ ক্ষেত্রে অভিবাসীদের জন্য ব্যয় নেই বলে চলে। জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা দীর্ঘমেয়াদি প্রবাস ফেরত কর্মীদের সরকারি পেনশন চালু ও প্রবাসে থাকা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য বিমার পরিকল্পনা, প্রবাসে মৃত প্রবাসীদের লাশ আনয়নে সরকারি বাজেট, প্রবাসে চাকরিচ্যুত ও আহত কর্মীদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে বাজেটে বরাদ্দ রাখা, স্বল্প আয়ের প্রবাসীদের জন্যে বিশেষ সঞ্চয় প্রকল্প চালু, প্রবাসীর সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তির পাশাপাশি বিভিন্ন শহরে স্বল্প ব্যয়ের ছাত্রাবাস নির্মাণ, চলমান আয়কর আইন সংশোধন করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর পরিবারের সদস্যদের আয়কর ও প্রবাসীদের অবসরকালীন সঞ্চয়ের ওপর আয়কর মওফুক, দেশের বাইরে কর্মীদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন, কমিউনিটির উন্নয়নে মিশন কেন্দ্রিক অডিটোরিয়াম ও লাইব্রেরি নির্মাণের জন্যে নতুন বাজেটে বরাদ্দ দিতে হবে। https://www.youtube.com/watch?v=-IqlYLWxfcE