ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩১ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মেধাবী শিক্ষার্থী তাহসিন জাহান আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল কম্বোডিয়ায় গিয়ে বিপদে ১৬ হাজার বাংলাদেশি, স্ক্যাম সেন্টারে ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট কবে আসবে, জেনে নিন কুয়েত দূতাবাসে প্রবাসীদের অভিযোগ ও সমাধানে গণশুনানি মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সেই রাত-ছাত্রনেতাদের হাতে শিশুর পোষা ছাগল চুরি ও জবাই ইংল্যান্ডে স্কুলের খাবারে ডিপ ফ্রায়েড ফুড নিষিদ্ধ, নতুন নিয়ম ২০২৭ থেকে মিষ্টি খাবার কমালেও কমে না লোভ বা স্বাস্থ্যঝুঁকি: গবেষণা দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার যুক্তরাজ্যের প্রবাসীরা কেন হজে যান বাংলাদেশ হয়ে, ঝুঁকি কোথায় আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত

বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে বিদেশে ১,০৩৭ কোটি টাকা খরচ, কোন দেশে কত?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে বিদেশে ১,০৩৭ কোটি টাকা খরচ, কোন দেশে কত?

দেশের ভেতরে ও বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের লেনদেন বেড়েছে। তবে একই সময়ে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে। মে মাসের তুলনায় জুনে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা। দেশের ভেতরেও লেনদেন বেড়েছে ১৭৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশে-বিদেশে লেনদেনসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৮১২ কোটি টাকা খরচ করেন। জুনে এ খরচ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৭ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ২২৫ কোটি টাকার মতো।

কোন দেশে কত টাকা খরচ

জুনে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ব্যয় হয়েছে ৮৫ কোটি ১ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৫৮ কোটি ৫ লাখ, সৌদি আরবে ৪৯ কোটি, যুক্তরাজ্যে ৪৬ কোটি ২ লাখ, সিঙ্গাপুরে ৪০ কোটি ৪ লাখ, ভারতে ৩৭ কোটি, মালয়েশিয়ায় ৩৩ কোটি, কানাডায় ২৪ কোটি, নেদারল্যান্ডসে ২২ কোটি এবং অস্ট্রেলিয়ায় ১৮ কোটি টাকা খরচ হয়েছে।

এছাড়া আয়ারল্যান্ডে ১৬ কোটি এবং অন্যান্য দেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৯৫ কোটি টাকা ব্যয় করেছেন।

দেশেও বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, দেশের ভেতরেও জুনে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। মে মাসে দেশের অভ্যন্তরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৮৭ কোটি টাকা। জুনে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৬১ কোটি টাকা। অর্থাৎ এক মাসে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৭৩ কোটি টাকার বেশি।

বাংলাদেশে বিদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার কমেছে

অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে। মে মাসে বিদেশিরা দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩১২ কোটি ৪ লাখ টাকা খরচ করেছিলেন। জুনে এ ব্যয় কমে দাঁড়ায় ২৪১ কোটি ৫ লাখ টাকা। সে হিসাবে এক মাসে বাংলাদেশে বিদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে প্রায় ৭১ কোটি টাকা।

জুনে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। তাদের ব্যয়ের পরিমাণ ৪৯ কোটি ৮ লাখ টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ২২ কোটি ৯ লাখ এবং ভারতের নাগরিকরা ১৮ কোটি ৯ লাখ টাকা খরচ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেশে বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের পাশাপাশি বিদেশে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের মাসভিত্তিক চিত্র তুলে ধরা হয়েছে। এতে মে থেকে জুনে বাংলাদেশিদের দেশে ও বিদেশে কার্ডভিত্তিক ব্যয়ের প্রবণতা বাড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।