ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন, লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন, লিফলেট বিতরণ

সিলেটের গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গত শুক্রবার (৭ আগস্ট) বাদ জুমা গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সামনে গোলাপগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদ (GRVOCC)-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পল্লী উন্নয়ন সংস্থার (আরডিএস) পরিচালক ও সংগঠনের আহ্বায়ক এইচ এম সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন যুব উন্নয়ন সহকারী অফিসার মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক বাদল আহমদ এবং পৌর যুবদলের শেখ বদরুল। এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব বদরুজ্জামান সুমন এবং যুগ্ম আহ্বায়ক সফিউল আজম চৌধুরী শিপু, মনসুর আহমেদ সাগর, জাকির আহমেদ, জুনেদ আহমেদ, সাহেল আহমেদ নিপা ও আব্দুল্লাহ রেজা।

বক্তারা এই সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য সংগঠনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তারা বলেন, সুন্দর ও বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে হলে সবার আগে যুবসমাজকে মাদকের নেশা থেকে রক্ষা করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য সেলিম আহমদ, সালমান আহমেদ ও জুয়েল আহমেদ চৌধুরী প্রমুখ।

সূত্র: গোলাপগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদ (GRVOCC)