ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

ভিসা জালিয়াতির ফাঁদে পা দেবেন না, বাংলাদেশিদের সতর্ক করল ব্রিটিশ হাইকমিশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৩:৪৫ এএম

ভিসা জালিয়াতির ফাঁদে পা দেবেন না, বাংলাদেশিদের সতর্ক করল ব্রিটিশ হাইকমিশন

বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ভিসাপ্রত্যাশীদের সতর্ক করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। 'নিশ্চিত ভিসা' কিংবা 'নিশ্চিত চাকরি' প্রলোভন দেখিয়ে অসাধু চক্রের প্রতারণার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৮ জুন) ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় তথ্য জানানো হয়।

হাইকমিশন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন অননুমোদিত এজেন্সির মাধ্যমে '১০০ শতাংশ ভিসা গ্যারান্টি', 'নিশ্চিত চাকরি' কিংবা 'বিশেষ যোগাযোগের মাধ্যমে দ্রুত ভিসা' দেওয়ার নামে প্রতারণার প্রবণতা বেড়েছে। ধরনের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কেউ যদি যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত কোনো প্রতারণা বা জালিয়াতির সন্দেহ করেন, তাহলে বিষয়টি গোপনীয়ভাবে জানাতে পারবেন। জন্য ব্রিটিশ কর্তৃপক্ষ [email protected] ইমেইল ঠিকানায় অভিযোগ বা তথ্য পাঠানোর আহ্বান জানিয়েছে।

ছাড়া যুক্তরাজ্যের ভিসা, অভিবাসন নীতি আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক এবং সর্বশেষ তথ্য জানতে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট www.gov.uk ব্যবহারের পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। পাশাপাশি যেকোনো আর্থিক লেনদেনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা নিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়েছে।

সূত্র: ব্রিটিশ হাইকমিশন, ঢাকা