ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম

সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা

স্বাধীনতাবিরোধী ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনায় মুখ খুললেন বিএনপির নির্বাচিত এমপি ও মন্ত্রীরা। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জামায়াতে ইসলামী ও একাত্তরে তাদের ভূমিকা নিয়ে কড়া বক্তব্য দেওয়া পরদিন বুধবার (২৯ এপ্রিল) বেশ কয়েকজন সরকার দলীয় সংসদ সদস্য জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে কড়া বক্তব্য দেন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এ সব বক্তব্য দেন।

’৭১-এর গণহত্যা প্রশ্নে জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, জুলাইয়ের রক্তের দাগ মুছে না ফেলা পর্যন্ত যেমন আওয়ামী লীগকে ঘিরে বিতর্কের নিষ্পত্তি হবে না, তেমনি ১৯৭১ সালের গণহত্যার বিষয়ে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে বিতর্ক অব্যাহত থাকবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিকে এই বিতর্ক চালিয়ে যাবে সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এবং এর বাইরে তা যেতে দেবে না, এ বিষয়ে আপস করা হবে না।’

বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ টেনে জহিরউদ্দিন স্বপন বলেন, বিরোধী দলের আসনে এমন একজন ব্যক্তি রয়েছেন, কারাগারে যার সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছিল। তিনি বলেন, ‘আমার জানা মতে, তিনি ইসলামী ছাত্রসংঘ বা এ ধরনের কোনো প্রচলিত ছাত্রসংগঠনের মাধ্যমে জামায়াতে ইসলামের রাজনীতিতে আসেননি। তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেই দলটিকে দেখেন এবং নেতৃত্ব দেন।’

জামায়াতসহ ১১ দলীয় জোটের নির্বাচনী ফলাফল নিয়ে জহিরউদ্দিন স্বপন বলেন, ‘জামায়াত বাংলাদেশে স্বতন্ত্রভাবে যতবার নির্বাচনে অংশ নিয়েছে, ততবারই তাদের ভোট ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবারের নির্বাচনে সেই পরিসংখ্যানে পরিবর্তন এসেছে। এই প্রথম বাংলাদেশের রাজনীতিতে ভোটের চিত্র থেকে শুরু করে সংসদের বিন্যাস এবং পলাতক ফ্যাসিবাদের সমর্থক ভোটাররা কোথায় ভোট দিয়েছেন, তা আমরা নিশ্চিতভাবে জানি না।’

মন্ত্রী আরও বলেন, ‘যদি পরাজিত আওয়ামী লীগ আবার সংসদে ফিরে আসে এবং দাবি তোলে যে চব্বিশের জুলাই গণহত্যা নিয়ে কথা বলা যাবে না, তাহলে তাদের হাত থেকে রক্তের দাগ মোছা সম্ভব হবে না।’

একই আলোচনায় জামায়াতের অতীত ভূমিকাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘১১ দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াতে ইসলামীসহ তাদের সহযোগীদের মনে রাখতে হবে, তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল… এমনকি এখনও অনেকে বক্তৃতায় শরিয়াহ আইন কায়েমের কথা বলেন।’

স্বাধীনতাবিরোধীদের পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে

ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২৬–এ বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, সেখানে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগী—তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং আলবদর, আলশামস বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে যারা লড়েছেন, তাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই আইন সংসদে পাস হয়েছে এবং এতে জামায়াতে ইসলামী কার্যত বিরোধিতা করেনি; এনসিপির পক্ষ থেকেও লিখিত সমর্থন দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেন, “‘বাই অপারেশন অব ল অ্যান্ড ইন্টারপ্রিটেশন’’–এ তাহলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কারা বিরোধিতা করেছিল। কারা খুন, গুম ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিল। কারা অসংখ্য মানুষের প্রাণহানির জন্য দায়ী ছিল।’

পাকিস্তানে গিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে অপমানের অভিজ্ঞতা

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ২০০৪ সালে তিনি জামায়াতের এক সংসদ সদস্যসহ পাকিস্তানে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেখানে মুক্তিযোদ্ধা পরিচয়ের কারণে তিনি অবমূল্যায়নের শিকার হন। অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘যখন বেশি বাড়াবাড়ি করে, তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আলশামস, তোরা আলবদর।’

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আযম খান বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকারদের পূর্ণাঙ্গ তালিকা এখনও তৈরি হয়নি। তবে বর্তমান সরকার এ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে এবং এর মাধ্যমে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরি করা হবে।

আরও পড়ুন: ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’