ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

উন্নত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে শনিবার ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন খ্যাতনামা আলেম . এনায়েত উল্লাহ আব্বাসী এবং মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান।

প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ আব্দুর রহিম আনসারের সভাপতিত্বে এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. রাকিবুল পলাশ, ডা. এনামুর রশিদ দিপু, ডা. ইয়াহিয়া মাহমুদ, ডা. ছাদিক আহমেদ, ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী ইমন আহমেদসহ অন্যান্য পরিচালক শেয়ারহোল্ডারবৃন্দ।

বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এই হাসপাতাল চালু হওয়ায় মৌলভীবাজার জেলাবাসী সহজেই উন্নত চিকিৎসাসেবা পাবেন।

অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক সমাজসেবীসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে দোয়ার মাধ্যমে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এই প্রকল্প বাস্তবায়নে ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন, সকল পরিচালক, শেয়ারহোল্ডার এবং দেশে-বিদেশে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই হাসপাতাল মৌলভীবাজার জেলাবাসীর সেবায় সর্বদা নিবেদিত থাকবে। তিনি বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা মৌলভীবাজারবাসীর সহযোগিতাও কামনা করেন।