ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকস-এ ‘ডারমেটোলজি ফাউন্ডেশন অফ বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকস-এর কর্ণধার অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। বিশেষ অতিথি ও বক্তা ছিলেন প্রফেসর আমিনুল ইসলাম, মাহাবুবুর রহমান শাহীন, এ এন এম হুমায়ুন কবির, প্রফেসর এম এ আব্দুল ওহাব, ডা. সাব্বির হোসেন, স্কয়ার ফার্মা-এর এ এন এম হুমায়ুন কবির এবং এম এম জাহিদুর রহমান বিপ্লব—প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী, ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট’।

অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, “মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক—যা আমাদের শরীরকে বাহ্যিক পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং সৌন্দর্য ও সুস্থতার অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত। স্কিন এন্ড এয়েস্থেটিকসের গুরুত্ব এখানেই, যেখানে শুধু রোগ নিরাময় নয়, বরং ত্বকের সার্বিক যত্ন, পুনরুদ্ধার এবং আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়টি সমানভাবে গুরুত্ব পায়। সঠিক ও বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে স্কিন সম্পর্কিত চিকিৎসা সেবা আরও কার্যকর ও ফলপ্রসূ হয়ে ওঠে, যা একজন রোগীর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বক্তারা ত্বকের গুরুত্ব ও এর উপর বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় স্কিন বা ত্বক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এ বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে চিকিৎসা সেবাকে আরও উন্নত, কার্যকর ও রোগীবান্ধব করা সম্ভব।

উল্লেখ্য, ঢাকার ওয়েস্ট পান্থপথে অবস্থিত অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকস ২০১৩ সালে অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আধুনিক ও স্বনামধন্য প্রতিষ্ঠান। ত্বক, চুল, নখ ও যৌনরোগের চিকিৎসায় এটি ইতোমধ্যে আস্থা ও সুনামের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষ ডার্মাটোলজিস্ট, নিউট্রিশনিস্ট ও প্লাস্টিক সার্জনের সমন্বয়ে এখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশে প্রথমবারের মতো ভিটিলিগো সার্জারিতে Non-cultured melanocyte transfer surgery চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। চিকিৎসার পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকস বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ডার্মাটোলজি ইনস্টিটিউট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।