ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ

রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ‎ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে আদালত মানব পাচার আইনের এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আনা ও রিমান্ড আবেদন

আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টা ১০ মিনিটে মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি মাইক্রোবাসে করে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। আট মিনিট পর তাঁকে এজলাসে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মাসুদ চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) রায়হানুর রহমান।

শুনানি ও আদালতের সিদ্ধান্ত

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

লিফট থেকে নামার পর হামলার ঘটনা

শুনানি শেষে সন্ধ্যা ছয়টার দিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে হাজতখানার উদ্দেশে নবম তলার আদালত থেকে বের করা হয়। পরে লিফট থেকে নিচতলায় নেমে কিছুটা এগোতেই পেছন থেকে এক ব্যক্তি তাঁর গায়ে ময়লা পানি নিক্ষেপ করেন। ওই ব্যক্তি আগে থেকেই নীল পলিথিনে ময়লা পানি নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

পুলিশের তৎপরতা ও পরবর্তী পরিস্থিতি

তাৎক্ষণিকভাবে কর্তব্যরত পুলিশ সদস্যরা চেষ্টা করেও ওই ব্যক্তিকে আটক করতে পারেননি। এ সময় মাসুদ উদ্দিন চৌধুরীর হাতে ও গায়ে থাকা বুলেটপ্রুফ জ্যাকেটের সামনে–পেছনে ময়লা পানি দেখা যায়। পরে পুলিশ সদস্যরা তাঁকে দ্রুত হাজতখানায় নিয়ে যান।