পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগে ঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্তভাবে ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি কার্যকর হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির প্রস্তাব নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ধার্য করা হয়েছিল।
এই সময়ের মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত ছিল। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
এখন ১৮ মার্চ যুক্ত হওয়ায় ঈদের আগে টানা চার দিনের ছুটি মিলছে। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি আগেই নির্ধারিত ছিল। সব মিলিয়ে ঈদের দিন ও পরবর্তী দুই দিনসহ এবার মোট সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
-
৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার
-
মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে
-
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
-
সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া?
-
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন?