ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?
রাজশাহী জেলা আওয়ামী লীগ অফিসে স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট চলাকালে নীরব থাকলেও ফল ঘোষণার পরদিন থেকেই একের পর এক দলীয় কার্যালয় খোলার ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দেড় বছর পর নির্বাচন শেষে ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা কেন সক্রিয় হচ্ছেন—এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরছে।

দলীয় নির্দেশে নাকি স্বতঃস্ফূর্তভাবে তারা মাঠে নামছেন—তা নিয়েও জনপরিসরে কৌতূহল তৈরি হয়েছে।

নিষেধাজ্ঞা ও নিবন্ধন স্থগিত

জুলাই অভ্যুত্থানের প্রায় নয় মাস পর, গত বছরের ১০ মে বিক্ষোভের মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়। দলটির নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও বন্ধ হয়ে যায়।

এর আগে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়।

নিষেধাজ্ঞার পর বিভিন্ন সময়ে কর্মসূচি ও ঝটিকা মিছিলের চেষ্টা দেখা গেলেও কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–এর ছবি টানানোর ঘটনা আর ঘটেনি।

নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপট

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে ইউনূস সরকার বিদায় নেয়। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতিহাসের সর্বোচ্চ ৬৮ আসন পেয়ে বিরোধী দলে বসে জামায়াত।

আওয়ামী লীগের ভোটব্যাংক টানতে বিএনপি ও জামায়াত-ঘনিষ্ঠ সংগঠনগুলোর তৎপরতার খবরও গণমাধ্যমে আসে।

পঞ্চগড় থেকে কার্যালয় খোলা শুরু

১৩ ফেব্রুয়ারি পঞ্চগড় সদর উপজেলায় তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয় খোলা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিএনপি নেতা আবু দাউদ প্রধানের উপস্থিতিতে তালা খোলার দৃশ্য দেখা যায়।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, “...আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন, আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে অবমুক্ত করেছেন।”

পরে ঠাকুরগাঁও, বরগুনা, পাবনা, মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় একই ধরনের ঘটনা ঘটে। কোথাও জাতীয় পতাকা উত্তোলন, কোথাও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।

‘স্বতঃস্ফূর্ত’ উদ্যোগের দাবি

পাবনায় কার্যালয় খোলায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতা তৌশিকুর রহমান বলেন, “আমরা নিজেদের মতো আলোচনা করেছি... নিজেদের স্বতঃস্ফূর্ততাতেই সবাই গিয়ে খুলে ফেললাম।”

তিনি আরও বলেন, “শুক্রবার পার্টি অফিস খোলার পরদিন কয়েকজন লোক আতঙ্ক ছড়ানোর জন্য আগুন দিয়ে চলে যায়...”

নেতাকর্মীদের দাবি, ‘মব’ সহিংসতা কমেছে এবং রাজনৈতিক পরিবেশ এখন আগের চেয়ে স্বাভাবিক।

কেন্দ্রীয় কার্যালয় ও ৩২ নম্বর

সরকার পতনের পর গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন এবং সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

নির্বাচনের দুইদিন পর কয়েকজন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেন। যুব মহিলা লীগের নেত্রী এম বি কানিজ বলেন, “...এখন অন্তত মব সন্ত্রাসীরা নাই। রাজনীতির পরিবেশটা অন্তত সুন্দর হবে।”

যা বলছেন বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম বলেন, “দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পরে নেতাকর্মীদের ভিতরে একটা স্বস্তি এসেছে...”

তিনি বলেন, “বঙ্গবন্ধুর উপর যে আঘাত এসেছে... এই বিশ্বাস থেকে স্বতঃস্ফূর্তভাবেই নেতাকর্মীরা ঘরে ফিরে যাচ্ছে।”

তার ভাষায়, আওয়ামী লীগ একটি ‘গণতান্ত্রিক’ দল এবং তাদের সাংবিধানিক অধিকার ফিরবে—এমন প্রত্যাশা রয়েছে।

বিএনপির অবস্থান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যেহেতু আইনগতভাবে বলা আছে যে, তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবে এটাকে দেখা হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, “বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল; আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।”

পুলিশের সতর্কতা

পুলিশের সদ্য সাবেক আইজি বাহারুল আলম মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নিতে হবে।”