ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

সিরাজগঞ্জে জামায়াত-বিএনপি দ্বন্দ্বে মসজিদে তালা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

সিরাজগঞ্জে জামায়াত-বিএনপি দ্বন্দ্বে মসজিদে তালা
সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদ

সিরাজগঞ্জ সদর উপজেলায় ইমাম নিয়োগকে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে বিরোধের জেরে একটি মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তালা খুলে দেয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ভোরে ফজরের নামাজ আদায় করতে গিয়ে তারা মসজিদের ফটকে তালা ঝুলতে দেখেন। পরে বাধ্য হয়ে গ্রামের মানুষ মসজিদের বাইরে নামাজ আদায় করেন। দুপুরে সদর থানা পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে তালা ভেঙে মসজিদ খুলে দেওয়া হয়।

বাগবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকাদ্দেস আলী বলেন, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতের নেতাকর্মীরা এককভাবে মসজিদ কমিটি গঠন করে এবং তাদের সমর্থিত একজনকে ইমাম হিসেবে নিয়োগ দেয়। তার দাবি, ওই ইমামের কেরাত অনেকের পছন্দ হয়নি।

তিনি বলেন, “তাই সংসদ নির্বাচনের পর ওই ইমামকে বদলানোর জন্য চাপ দেয় গ্রামের লোকজন। এরপর ওয়াক্তের নামাজ ওই ইমাম এবং তারাবির নামাজ অন্য ইমামকে দিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম মাস্টারকে আলোচনা করার জন্য বলা হয়। তিনি তাতে রাজি হন। কিন্তু সেক্রেটারি রফিকুল ইসলাম রাজি হননি। এ নিয়ে এলাকায় মারামারিও হয়েছে।”

মোকাদ্দেস আলী আরও বলেন, “শনিবার রাতে গ্রামের লোকজনের সিদ্ধান্ত মোতাবেক আমরা অন্য একজন ইমামের ইমামতিতে মাগরিব ও এশার নামাজ পড়েছি। ভোরে ফজরের নামাজ পড়তে এসে দেখি জামায়াতের লোকজন মসজিদে তালা দিয়েছে।”

এ বিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম বলেন, “আমরা জামায়াতের সমর্থক। মসজিদে কে তালা দিয়েছে তা বলতে পারব না। বিএনপির লোকজনের অপছন্দের কারণে ইমাম আব্দুল হাইকে বাদ দেওয়া হয়েছে।”

সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।