ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

ঈদের আগে ইমাম–মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

ঈদের আগে ইমাম–মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে ব্রিফ করেন উপদেষ্টা মাহদী আমিন

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুর জন্য সম্মানী ভাতা চালু করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে ভাতার নির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদের আগেই কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ

স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম-কে পাশে রেখে মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল মসজিদের ইমাম–মুয়াজ্জিন–খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করা হবে। পরে ধাপে ধাপে তা সারা দেশে বিস্তৃত করা হবে।

ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৃতীয় কর্মদিবস

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, এটি ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় কর্মদিবস। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, তেজগাঁও কার্যালয়ে এদিন প্রথমবারের মতো অফিস করেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফিং করেন এবং পুরোনো অনেক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট মন্ত্রীরাও নীতিগত কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।